National

করোনাকাণ্ডে লগ্ন বয়ে গেল, তবু বর এল না

বিয়ের সময় বাঁধা। সেই লগ্ন বয়ে গেল। কিন্তু বর এল না বিয়ে করতে।

আমেঠি : কনের বাড়িতে সব তৈরি। সাজসজ্জা, লোকজন। বন্দোবস্তে ত্রুটি ছিলনা। কনেও তৈরি। অনেকটা পথ আসা। কনের বাড়িতে খবর পৌঁছেছিল বর বাড়ি থেকে কনের বাড়ির উদ্দেশে রওনা দিয়ে দিয়েছেন। বরযাত্রীও সঙ্গে আসছে। কনের বাড়িতে লগ্ন থাকাকালীন পৌঁছতেও অসুবিধা হওয়ার নয়। কিন্তু কনের বাড়ির দিকে রওনা দিয়েও বর এল না। লগ্ন গেল বয়ে।

আমেঠির কামরাউলি গ্রাম থেকে রওনা দিয়ে বরের আসার কথা ছিল বারাবাঁকির হায়দরগড়ে কনের বাড়িতে। কিন্তু রাস্তায় ইনহাউনা বলে একটি জায়গায় ‘বারাত’ আটকায় পুলিশ। পুলিশ বর, বরের বাবাকে জানায় যে তাঁরা করোনা পজিটিভ। তাই বিয়ে করতে আর তাঁদের যেতে দেওয়া যাবেনা। সঙ্গে থাকা স্বাস্থ্যকর্মীরা দ্রুত বরের বাবা ও বরকে বরবেশেই নিয়ে রওনা দেন কোভিড হাসপাতালের উদ্দেশে। যাওয়ার কথা ছিল বিয়ে করতে। আর যেতে হল হাসপাতালে!

বর ও তাঁর বাবা দিল্লি থেকে গত ১৫ জুন ফেরেন গ্রামে নিজেদের বাড়িতে। ১৯ জুন বিয়ে। এদিকে দিল্লি থেকে ফেরার পর তাঁদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। বিয়ের দিন বাড়ি থেকে বিয়ে করতে বার হওয়ার সময়ও করোনা রিপোর্ট পৌঁছয়নি। কিন্তু সেই রিপোর্ট বর রাস্তায় বার হওয়ার পর পুলিশের কাছে পৌঁছয়। পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়ে মাঝপথে বর ও বরযাত্রীকে আটকে দেয়। বর ও তাঁর বাবাকে হাসপাতালে এবং বরযাত্রী ১০ জনকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

হারিয়ে গেল ৫১৮টি টলটলে দিঘি, মানুষের ভুলে মাথাচাড়া দিচ্ছে নতুন চিন্তা

রাতের ঘুম কেড়ে নেওয়ার মত তথ্য সামনে এল। যা কার্যত একটা এলাকার গোটা বাস্তুতন্ত্রের জন্য…

April 6, 2026

দেশের প্রথম মহিলা হিসাবে এভারেস্টে অসাধ্য সাধন, শিক্ষিকার বিরল কৃতিত্ব

এভারেস্টে চড়ার সাফল্য ভারতীয় নারীর রয়েছে। কিন্তু এভারেস্টে অন্য এক অসাধ্য সাধন করে দেখালেন ২৮…

April 6, 2026

মাছের পিঠে চেপে মাত্র ১০ বছরে দ্বিগুণ ভরল দেশের সাফল্যের ঝুলি

একে সাফল্য তো বলতেই হচ্ছে। আর তা ভারতের সাফল্যের ঝুলিকে আরও পূর্ণ করল। মাত্র ১০…

April 6, 2026

নতুন কামরায় অনেক কিছুই নতুন, সাধারণ মানুষের জন্য বদলে যাচ্ছে রেলের কামরা

সাধারণ মানুষের রেল যাত্রাকে আরও সুগম ও সুন্দর করতে নতুন কামরার পথে হাঁটল রেল। রেলমন্ত্রী…

April 6, 2026

মেষ রাশির মঙ্গলবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৭ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 6, 2026

বৃষ রাশির মঙ্গলবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৭ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 6, 2026