National

দেশে একদিনে ১৫ হাজার পার করল করোনা সংক্রমণ

একদিনে করোনা সংক্রমণের নিরিখে ভারতে প্রতিদিনই সংখ্যা লাফ দিচ্ছে। রেকর্ড গড়ছে। ফের একদিনে আক্রান্তের সংখ্যা রেকর্ড গড়ল।

নয়াদিল্লি : একদিনে ১৫ হাজারও পার করে গেল দেশে করোনা সংক্রমিতের সংখ্যা। গত ১ দিনে দেশে ১৫ হাজার ৪১৩ জন করোনা সংক্রমণের শিকার হয়েছেন। নতুন করে সংক্রমিতের সংখ্যার নিরিখে এই উচ্চতা একদিনে আগে ছোঁয়নি ভারত। এই প্রথম একদিনে ১৫ হাজারের গণ্ডি পার হল। আর এই সংখ্যার হাত ধরে এদিন দেশে মোট আক্রান্তের সংখ্যা ৪ লক্ষ পার করে গেল। দেশে মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়াল ৪ লক্ষ ১০ হাজার ৪৬১ জন।

দেশে যখন করোনা সংক্রমণ প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে। নয়া রেকর্ড গড়ছে তখন করোনায় মৃতের সংখ্যাও বেড়ে চলেছে। গত একদিনে করোনা প্রাণ কেড়েছে ৩০৬ জনের। যার ফলে দেশে করোনায় মৃতের সংখ্যা ১৩ হাজার পার করে গেল। ১৩ হাজারের গণ্ডি পার করে নয়া উচ্চতা ছুঁল মৃতের সংখ্যা। দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ১৩ হাজার ২৫৪ জন।

করোনায় সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা যখন লাফিয়ে লাফিয়ে বাড়ছে তখন করোনা থেকে সুস্থও হয়ে উঠছেন অনেকে। গত একদিনে যখন রেকর্ড সংখ্যক সংক্রমণ ধরা পড়েছে তখন সুস্থও হয়ে উঠেছেন রেকর্ড সংখ্যক মানুষ। একদিনে দেশে ১৩ হাজার ৯২৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। যার হাত ধরে দেশে মোট সুস্থের সংখ্যা দাঁড়াল ২ লক্ষ ২৭ হাজার ৭৫৬ জন। দেশে এখন করোনা অ্যাকটিভ রোগীর সংখ্যা ১ লক্ষ ৬৯ হাজার ৪৫১ জন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

এপ্রিলে গরম নেই, দহন জ্বালা না থাকলেও অন্য সমস্যা রাতের ঘুম কেড়েছে মরুরাজ্যের

এমনিতেই উত্তর ও পশ্চিম ভারত ভিজে মার্চ মাস কাটিয়েছে। এবার এপ্রিলের শুরুতেও সেখানে দহন জ্বালা…

April 5, 2026

যমুনাকে দূষণমুক্ত করতে যমুনার জলে নয়, অন্য জলে নামল অত্যাধুনিক মেশিন

সাফ করা হবে যমুনা নদী। কিন্তু সেই কাজে যমুনার জলে কোনও মেশিন নামল না। ভারতে…

April 5, 2026

গ্রিনিচ মিন টাইম বদলে সময় নির্ধারণে মহাকাল স্ট্যান্ডার্ড টাইম চালুর প্রস্তাব দিলেন মন্ত্রী

গ্রিনিচ মিন টাইমকে কেন্দ্র করেই বিশ্বের সময় নির্ধারণ হয়ে আসছে। সেই জিএমটি বদলে তা মহাকাল…

April 5, 2026

সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই ঘণ্টায়, পাহাড়ে পৌঁছনো সহজ করতে চলেছে নতুন সড়ক

ভারতের সড়ক মানচিত্রে যুক্ত হচ্ছে আরও একটি নতুন রাস্তা। যা সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই…

April 5, 2026

গ্রীষ্মের দিনগুলোতে পশ্চিমবঙ্গের জন্য বিশেষ ব্যবস্থার পথে হাঁটল ভারতীয় রেল

গ্রীষ্মের দিনে গরম হলেও একইসঙ্গে ট্রেনে যাতায়াতের ধুমও বাড়ে। পশ্চিমবঙ্গের জন্য সেই গ্রীষ্মের সময়ের জন্য…

April 5, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৬ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 5, 2026