ফাইল : দুর্ঘটনার জেরে তালগোল পাকিয়ে যাওয়া গাড়িটি, ছবি - আইএএনএস
আগ্রা : বাড়ি ফেরা আর হল না। গাড়িতে ৬ জন ছিলেন। একই পরিবারের সদস্য। গাড়ি ছুটছিল এক্সপ্রেসওয়ে ধরে। গতি ছিল যথেষ্ট। পরিবারের সকলে গাড়িতে, সফর আনন্দেরও। কিন্তু সব শেষ হয়ে গেল নিমেষে। গাড়ির লাগামছাড়া গতি গাড়ির স্টিয়ারিংয়ের ওপর লাগামটাই যে কেড়ে নিয়েছে তা বোধহয় ঠিক আন্দাজ করতে পারেননি চালক।
প্রবল গতির গাড়িটি গিয়ে ধাক্কা মারে উল্টোদিক থেকে আসা একটি ট্রাকে। গতি এতটাই ছিল যে গাড়িটি দুমড়ে মুচড়ে দলা পাকিয়ে যায় রাস্তায়। এমন এক ভয়ংকর দুর্ঘটনায় স্থানীয়রা বেরিয়ে আসেন। কিন্তু তাঁদের পক্ষে গাড়ির আরোহীদের উদ্ধার করা সম্ভব হয়নি। সম্ভব হয়নি গাড়ির পরিস্থিতির কারণে। পুলিশ এসে গাড়ির বিভিন্ন অংশ কাটিয়ে এক এক করে দেহ বার করে আনে।
৪ জনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। বাকি ২ জনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে আরও ১ জনের মৃত্যু হয়। ঘটনাটি ঘটেছে আগ্রা-লখনউ এক্সপ্রেসওয়ের ওপর নাসিরপুরে। ঘটনার পর ট্রাকটি পালিয়ে যায়। তার খোঁজ করছে পুলিশ। সেইসঙ্গে খতিয়ে দেখা হচ্ছে নিয়ন্ত্রণহীন গতি নাকি অন্য কোনও কারণে এই দুর্ঘটনা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
এমনিতেই উত্তর ও পশ্চিম ভারত ভিজে মার্চ মাস কাটিয়েছে। এবার এপ্রিলের শুরুতেও সেখানে দহন জ্বালা…
সাফ করা হবে যমুনা নদী। কিন্তু সেই কাজে যমুনার জলে কোনও মেশিন নামল না। ভারতে…
গ্রিনিচ মিন টাইমকে কেন্দ্র করেই বিশ্বের সময় নির্ধারণ হয়ে আসছে। সেই জিএমটি বদলে তা মহাকাল…
ভারতের সড়ক মানচিত্রে যুক্ত হচ্ছে আরও একটি নতুন রাস্তা। যা সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই…
গ্রীষ্মের দিনে গরম হলেও একইসঙ্গে ট্রেনে যাতায়াতের ধুমও বাড়ে। পশ্চিমবঙ্গের জন্য সেই গ্রীষ্মের সময়ের জন্য…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…