National

যাত্রীদের সামনেই চলন্ত বাসে চালকের লালসার শিকার যুবতী

১২-১৩ জন যাত্রী তখন বাসে ছিলেন। তাঁদের সামনেই বাস চালকের লালসার শিকার হতে হল এক যুবতীকে।

নয়ডা : দূরপাল্লার বাস। সাধারণত এমন বাস রাতেই যাত্রা করে। তেমনই একটি বাসে ১২-১৩ জন অন্য যাত্রীর সঙ্গে সন্তান সহ সহযাত্রী ছিলেন এক যুবতী। সারা রাতের যাত্রা। ফলে সকলেই রাত বাড়লে ছুটে চলা বাসে ঝিমিয়ে পড়েছিলেন। ওই যুবতী পুলিশকে জানিয়েছেন, মধ্যরাতে তাঁর কাছে হাজির হয় বাসের একজন চালক। তারপর তাঁকে জোর করে তার লালসার শিকার করে। বাসের মধ্যেই পুরো ঘটনা ঘটে। বাস তখন চলছিল।

চলন্ত বাসে এভাবে চালকের হাতে এক যুবতীকে লালসার শিকার হতে দেখেও বাসের বাকিরা কেন চুপ রইলেন তা অবশ্যই প্রশ্ন তুলে দিয়েছে। এদিকে মহিলার দাবি, চালকের লালসার শিকার হওয়ার পর তাঁকে অন্য চালক এসে ভয় দেখায়। ঘটনার কথা জানাজানি হলে যে ফল ভাল হবে না সে হুমকি দেয়। বাসটি লখনউ থেকে মথুরা যাচ্ছিল। ওই মহিলা সন্তানদের নিয়ে প্রতাপগড় থেকে উঠেছিলেন। গন্তব্য ছিল নয়ডা।

বাস গৌতমবুদ্ধ নগরে পৌঁছলে ওই মহিলা পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। জানান তাঁর সঙ্গে হওয়ার পাশবিক ঘটনার কথা। এদিকে ঘটনার পর থেকেই অভিযুক্ত চালক পলাতক। বাসের অন্য চালককে ওই মহিলাকে ভয় দেখানোর অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ। বাসের অন্য যাত্রীরা কেন চুপ রইলেন তাও খতিয়ে দেখা হচ্ছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

পশ্চিম এশিয়ার পরিস্থিতির মাঝেই ট্রাম্পের মুকুটে নতুন পালক

পশ্চিম এশিয়া জ্বলছে। অনেক দেশেই জ্বালানি সমস্যা ক্রমশ বৃহৎ আকার নিচ্ছে। এসবের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট…

April 1, 2026

ভোরে হোটেলের ঘরে আশ্চর্য শব্দ, ঘুম ভেঙে দম্পতি দেখলেন মূর্তিমানকে

বিলাসবহুল হোটেলের ঘরে সুখনিদ্রায় মগ্ন দম্পতির ঘুম ভেঙে যায় এক আশ্চর্য শব্দে। ঘুম থেকে উঠে…

April 1, 2026

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026