National

বাড়িতে মদ্যপানের জল নেই, বাবাকে পিটিয়ে মারল ছেলে

দিল্লির বিন্দাপুর এলাকায় বেশ কয়েকদিন ধরেই জলের সমস্যা চলছে। এই অবস্থায় এখানকার খুশিরাম পার্ক এলাকার বাসিন্দা চেতন কুমার বাড়ি ফিরে জমিয়ে বসেছিল মদ্যপান করতে। উইকএণ্ডে জমিয়ে গ্লাসে মদ ঢেলে তাতে জল মেশাতে গিয়েই বিপত্তি। মধ্যবয়সী চেতন জানতে পারে বাড়িতে পানীয় জল খুব সামান্যই রয়েছে। সকালে বার হওয়ার সময় সে বাবাকে জল ভরতে বলে গিয়েছিল। তাই বাবার কাছে জানতে যায় ব্যাপারটা কী? তার বাবা অবসরপ্রাপ্ত সরকারি কর্মী সত্তরোর্ধ রামকুমার ছেলেকে জানান, শরীর খারাপ থাকায় তিনি জল ভরতে পারেননি। বাড়িতে পানীয় জল সামান্যই রয়েছে। ফলে তা মদে মেশানোর জন্য শেষ করা যাবেনা।

বাবার এই কথাতেই মাথায় রক্ত চড়ে যায় চেতনের। মদ্যপানের জল না পেয়ে খুন চেপে বসে তার মাথায়। একটা মোটা কাঠ দিয়ে বৃদ্ধ পিতাকে মারতে শুরু করে সে। পাড়ার লোকজন বাঁচাতে চেষ্টা করলে চেতন তাদের হুমকি দিয়ে জানায় তাদের পারিবারিক বিষয়ে মাথা না গলাতে। তারপর ফের চলে মার। মারের চোটে একসময় বৃদ্ধ রামকুমার মারা যান। এদিকে মারতে মারতে আচমকাই হুঁশ ফেরে চেতনের। রক্তাক্ত বাবাকে নিয়ে ছোটে হাসপাতালে। কিন্তু ততক্ষণে সব শেষ। ঘটনার প্রত্যক্ষদর্শী চেতনের ১৪ বছরের মেয়ে ও ১২ বছরের ছেলে। তারাই পুলিশের কাছে সব সত্যিকথা খুলে বলে। চেতনকে গ্রেফতার করেছে পুলিশ।

News Desk

এ যেন ঠিক কবিতার ছোট নদী, দেশের সবচেয়ে ছোট নদীকে চিনে রাখা ভাল

ভারতে নদীর অভাব নেই। তারমধ্যে সবচেয়ে ছোট নদীটি উৎস থেকে মোহনা পর্যন্ত মাত্র ৪৫ কিলোমিটার…

April 4, 2026

পাকা আম বিক্রি করলেই হবেনা, কীভাবে পাকল খতিয়ে দেখবে বিখ্যাত শহরে প্রশাসন

গ্রীষ্ম আসছে। মানে আমের দিন আসছে। কিন্তু দেশের একটি শহরের প্রশাসন আম বিক্রি নিয়ে কড়া…

April 4, 2026

ভাবলেশহীন মুখে অত্যন্ত শক্ত কাজে অভিনয় করতে হয়েছিল, ৪৮ বছর পর জানালেন জিনাত আমান

একসময়ের বলিউড কাঁপানো অভিনেত্রী জিনাত আমান ডন সিনেমার এক অজানা অভিজ্ঞতার কথা সকলের সঙ্গে ভাগ…

April 3, 2026

গাঢ় লাল হয়ে গেল গ্রিসের আকাশ, আশ্চর্য কাণ্ডের পিছনে রয়েছে অন্য মহাদেশ

এমন লাল রং সেখানে বড় একটা কেউ দেখেননি। গোটা ইউরোপই হতবাক আকাশের এমন রং দেখে।…

April 3, 2026

মিঠুন চক্রবর্তী হিরো হলে সে সিনেমায় তিনি নায়িকা হতে চাইতেন, কেন জানালেন সোমি আলি

মিঠুন চক্রবর্তীর নায়িকাদের মধ্যে সোমি আলি একজন। সেই বলিউড অভিনেত্রী জানালেন কেন মিঠুন থাকলেই তিনি…

April 3, 2026

বাড়িতে ঢুকে কেউ একজন মদ্যপান করছে, খবর পেয়ে এসে রেগে আগুন পুলিশ

বাড়িতে কেউ একজন ঢুকে পড়লে তো ভয় পাওয়ারই কথা। সেইমত ফোন যায় পুলিশের কাছে। পুলিশ…

April 3, 2026