National

একদিনে দেশে করোনা সংক্রমিতের সংখ্যা রেকর্ড অঙ্ক ছুঁল

মাত্র ১ দিনে গত দিন রেকর্ড অঙ্ক ছুঁয়েছিল করোনায় মৃতের সংখ্যা। ১ দিনে এদিন রেকর্ড অঙ্ক ছুঁল করোনা সংক্রমিতের সংখ্যা।

নয়াদিল্লি : গত মঙ্গলবার ২ হাজারের ওপর মানুষের মৃত্যু হয়েছিল করোনায়। সেই সংখ্যা গত একদিনে অনেকটা নেমেছে। ১ দিনে মৃত্যু হয়েছে ৩৩৪ জনের। ফলে দেশে মোট মৃতের সংখ্যা ১২ হাজার পার করেছে। মোট মৃতের সংখ্যা এখন ১২ হাজার ২৩৭ জন। ২ হাজার পার করা মৃতের সংখ্যার পর দেশজুড়ে যে আতঙ্কের সৃষ্টি হয়েছিল তা এদিন মৃতের সংখ্যা কমায় অনেকটা প্রশমিত হয়েছে।

মৃতের সংখ্যা গত ১ দিনে কমলেও অন্যদিকে একদিনে রেকর্ড সংখ্যক সংক্রমণ ধরা পড়েছে। একদিনে এত সংক্রমণ এর আগে ধরা পড়েনি। দেশে গত ১ দিনে ১২ হাজার ৮৮১ জনের দেহে করোনার অস্তিত্ব পাওয়া গিয়েছে। একদিনে প্রায় ১৩ হাজারের দরজায় সংক্রমণের সংখ্যা পৌঁছে যাওয়া নতুন চিন্তার জন্ম দিয়েছে। দেশে এখন অ্যাকটিভ রোগীর সংখ্যা ১ লক্ষ ৬০ হাজার ৩৮৪ জন।

সংক্রমিতের সংখ্যা যখন একদিনে লাফ দিয়েছে রেকর্ড সংখ্যায়, যখন মৃত্যুও সংখ্যায় বেড়েছে, তখন সুস্থ হয়ে ওঠার হারও নেহাত কম নয়। গত একদিনে দেশে করোনাকে হারিয়ে সুস্থ হয়ে ফিরেছেন ৭ হাজার ৩৯০ জন। যার হাত ধরে দেশে এখন মোট করোনা থেকে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা ঠেকেছে ১ লক্ষ ৯৪ হাজার ৩২৫-এ। প্রাত্যহিক সুস্থ হয়ে ওঠার হার যদি একই তাকে তাহলে আর একদিনেই ২ লক্ষের ওপর মানুষ দেশে সুস্থ হয়ে উঠবেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026