National

শেষ মুহুর্তে ফোন, কনেকে শ্বশুরবাড়ি পাঠাল না কনেপক্ষ

শেষ মুহুর্তে এল একটা ফোন। আর সেই ফোনের জেরেই কনেকে বিদায়বেলায় শ্বশুরবাড়ি যাওয়া থেকে আটকে দিল কনেপক্ষ।

হামিরপুর (উত্তরপ্রদেশ) : গত সোমবার ছিল বিয়ে। ধুমধাম করেই বিয়ে হয়। পরদিন সকালে তোড়জোড় শুরু হয় বরকনেকে বিদায় দেওয়ার। কনেপক্ষের তৎপরতায় শেষ নেই। কান্না ভেজা চোখে কনের পিতৃগৃহ ছেড়ে স্বামীর ঘরে যাওয়ার অপেক্ষা। বিদায়ের আগের সব নিয়মও সম্পূর্ণ। তখন কেবল কনেকে বিদায় জানানোটা বাকি। ঠিক সেই সময়ই বরের মোবাইল উঠল বেজে। আর ফোন রাখার পর বর যা জানালেন তাতে গোটা পরিবেশটা নিমেষে গেল বদলে।

২৪ বছরের তরুণ বর জানালেন তাঁর মা ও ভাইয়ের করোনা ধরা পড়েছে। রিপোর্ট সবে এসেছে। আর তাতেই জানা গেছে তাঁরা করোনা আক্রান্ত। একথা শোনার পর কনের বাড়িতে হৈচৈ পড়ে যায়। মেয়েকে বিদায় জানানো শেষ মুহুর্তে যায় থমকে। বরং পুরো মুড বদলে কনের বাবা জানিয়ে দেন তাঁর মেয়েকে তিনি স্বামীর সঙ্গে এখনই শ্বশুরবাড়ি যেতে দেবেন না। কিন্তু ‘বিদাই’ বলে কথা। এটাই তো পারম্পরিক নিয়ম! তাতে কী! মেয়ের বাবা তো বটেই, এমনকি কনের বাড়ির অন্যরা, গ্রামের সকলেও বরযাত্রীদের সাফ জানিয়ে দেন কনে এখন শ্বশুরবাড়ি যাবেনা। ফলে বিয়ে করেও কনে ছাড়াই বর বিদায় নেন। ফিরে আসেন নিজের বাড়িতে।

বরের ভাই ও তাঁর মা থাকেন দিল্লিতে। বিয়ের দিন চারেক আগেই তাঁরা ফেরেন। তারপর নিয়ম মেনে হোম কোয়ারেন্টিনে যান। বরের বাবাও সিমলায় কর্মরত। তিনিও হোম কোয়ারেন্টিনে। অনেক দিন আগে থেকেই সব ঠিকঠাক। তাই ১৮ জন বরযাত্রী নিয়ে বিয়ে করতে যান বর। কিন্তু বিয়ের পর পরিযায়ী হিসাবে করোনা পরীক্ষা হয় তাঁর ভাই ও মায়ের। আর তাতেই করোনা ধরা পড়ে। এদিকে কনেপক্ষকেও হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026