National

২ হাজার পার, একদিনে করোনায় দেশে রেকর্ড মৃত্যু

একদিনে রেকর্ড সংখ্যক মানুষের মৃত্যু হল ভারতে। যার অর্ধেকও এর আগে দেখা যাচ্ছিল না।

নয়াদিল্লি : মাত্র একদিনে দেশে রেকর্ড সংখ্যক মানুষের প্রাণ কাড়ল করোনা। গত একদিনে দেশে মৃত্যু হল ২ হাজার ৩ জনের। মৃতের সংখ্যায় এমন লাফ এর আগে দেখতে হয়নি দেশকে। যেখানে একদিন আগেও মনে হচ্ছিল পরদিন ১০ হাজার পার করবে মৃতের সংখ্যা, সেখানে মৃতের সংখ্যা ১০ হাজার পার করে এদিন এক লাফে গিয়ে দাঁড়াল ১১ হাজার ৯০৩-এ। একদিন আগেও যেখানে ১০ হাজারের মুখে দাঁড়িয়েছিল মৃতের সংখ্যা, সেখানে একদিনের ব্যবধানে তা পৌঁছে গেল ১২ হাজারের দোরগোড়ায়।

মৃত্যুর পাশাপাশি গত একদিনে দেশে নতুন করে করোনা সংক্রমিতের সংখ্যা ১০ হাজার ৯৭৪। যার হাত ধরে এদিন সাড়ে ৩ লক্ষের গণ্ডি পার করে গেল দেশে করোনা সংক্রমিতের সংখ্যা। দেশে মোট করোনা সংক্রমিতের সংখ্যা দাঁড়াল ৩ লক্ষ ৫৪ হাজার ৬৫ জন। যার মধ্যে অ্যাকটিভ রোগীর সংখ্যা ১ লক্ষ ৫৫ হাজার ২২৭ জন।

সংক্রমিত ও মৃতের সংখ্যা যখন চিন্তার ভাঁজ পুরু করছে তখন দেশে সুস্থতাও তাল মিলিয়ে বাড়ছে। যা কিছুটা হলেও স্বস্তির। গত একদিনে সুস্থ হয়ে ফিরতে পেরেছেন ৬ হাজার ৯২২ জন। ফলে দেশে মোট সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা দাঁড়াল ১ লক্ষ ৮৬ হাজার ৯৩৫ জন। প্রসঙ্গত গত একদিনে যে দেশে মৃতের সংখ্যা ২ হাজার পার করেছে সেখানে এক মহারাষ্ট্রেই একদিনে মৃত্যু হয়েছে ১ হাজার ৪০৯ জনের। মহারাষ্ট্রের একার হাত ধরেই কার্যত ২ হাজার পার করে গেল একদিনে দেশে করোনায় মৃত্যু। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026