National

দুর্গের আকাশে অ্যাংগ্রি বার্ডস-এর বাস্তব লড়াই

আকাশের বুকে লড়াই করছে ২টি পাখি। দুর্গের ঠিক মাথায়। অবশেষে হার হল একটির।

আগ্রা : এমন ঘটনা সচরাচর দেখা যায়না। ২টি বিশাল পাখি নিজেদের মধ্যে প্রবল লড়াইয়ে লিপ্ত। আগ্রা দুর্গের ওপর নীল আকাশে এই ২টি বিশাল পাখির এমন মরণপণ লড়াই দেখে হতবাক হয়ে যান অনেকেই। অনেকেই থমকে যান। দুর্গের সুরক্ষার দায়িত্বে থাকা সিআইএসএফ জওয়ানরাও দাঁড়িয়ে পড়েন আকাশের বুকে এই ২ পাখির লড়াই দেখতে। বোঝাই যাচ্ছিল এদের মধ্যে একজনের মৃত্যু দিয়েই শেষ হতে পারে এই ভয়ংকর লড়াই।

একটি পেঁচা। অন্যটি ভুবন চিল। ভুবন চিল বা ব্ল্যাক কাইট ঈগল প্রজাতির পাখি। প্রায় একই রকম দেখতে। পেঁচাটিও বড়সড় চেহারার। ২টি অতিকায় পক্ষী আকাশের বুকে এমন ভয়ংকর লড়াইয়ে লিপ্ত হলে খুব স্বাভাবিকভাবেই মানুষের নজর কাড়ে। এটা পরিস্কার ছিল যে কেউ কাউকে ছাড়তে রাজি নয়। জখম হলেও লড়াইয়ে এতটুকু ঢিল দিচ্ছে না তারা।

অবশেষে হার জিতের ফয়সালাটা আকাশে হয়েই যায়। শক্তিশালীর জয় হয়। আকাশ থেকে রক্তাক্ত জখম অবস্থায় নিচে আছড়ে পড়ে পেঁচাটি। পেঁচাটিকে সিআইএসএফ জওয়ানরা উদ্ধার করেন। তার একটি ডানা ভয়ংকর ভাবে জখম হয়েছে। পেঁচাটিকে চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে তার আপাতত চিকিৎসা চলছে। লেজার থেরাপি করা হচ্ছে তার। এদিকে দীর্ঘক্ষণের এই ২ পাখির লড়াই দেখতে নিচে বহু মানুষের ভিড় জমে যায়। ২ পাখির মরণবাঁচন লড়াই তারিয়ে উপভোগ করেন তাঁরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026