National

সাড়ে ৯ হাজার পার দেশে করোনায় মৃত্যু

করোনায় যেমন বাড়ছে সংক্রমণ, তেমনই বাড়ছে মৃত্যু। এদিন সাড়ে ৯ হাজার পার করল মৃত্যু।

নয়াদিল্লি : দেশে দৈনিক করোনা সংক্রমণ সাড়ে ১১ হাজার পার করল। গত একদিনে ১১ হাজার ৫০২ জন সংক্রমণের শিকার হয়েছেন। ফলে দেশে মোট করোনা সংক্রমিতের সংখ্যা গিয়ে ঠেকল ৩ লক্ষ ৩২ হাজার ৪২৪-এ। গত দিনের চেয়ে যা সামান্য কম। অনেকেই আশঙ্কা করছিলেন যেভাবে দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত তাতে দৈনিক সংক্রমণের হিসাবে এদিন ১২ হাজার পার করবে সংখ্যাটা। কিন্তু তা হয়নি।

করোনা সংক্রমণ বাড়ার পাশাপাশি মৃত্যুও বাড়ছে। গত একদিনে করোনা প্রাণ কেড়েছে ৩২৫ জনের। যার হাত ধরে দেশে করোনায় মৃত্যু সাড়ে ৯ হাজার পার করল। এখনও দেশে করোনা সংক্রমণের শিকার হয়ে প্রাণ হারিয়েছেন ৯ হাজার ৫২০ জন। দেশে এই মুহুর্তে অ্যাকটিভ রোগীর সংখ্যা ১ লক্ষ ৫৩ হাজার ১০৬ জন।

করোনা সংক্রমণ বা মৃত্যু বাড়ার পাশাপাশি বহু মানুষ প্রতিদিন সুস্থ হয়ে ফিরছেন। দেশে করোনা থেকে সুস্থ হয়ে ওঠার হার ৫০ শতাংশ পার করেছে। গত একদিনে ৭ হাজার ৪১৯ জন সুস্থ হয়ে উঠেছেন। দেশে এখন করোনাকে পরাজিত করে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা ১ লক্ষ ৬৯ হাজার ৭৯৮ জন। দেশে এখনও করোনা সংক্রমণ ও মৃত্যুর নিরিখে মহারাষ্ট্রই শীর্ষে রয়েছে। দিল্লিতে হুহু করে বাড়ছে সংক্রমণ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

বৃশ্চিক রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃশ্চিক রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

ধনু রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

ধনু রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মকর রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মকর রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

কুম্ভ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

কুম্ভ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মীন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

April 1, 2026

কোন রাজ্যকে ভাতের রাজধানীর মর্যাদা দেওয়া হয়, নামটা বাঙালিকে গর্বিত করবে

দেশের অধিকাংশ রাজ্যেই ভাত খাওয়ার চল রয়েছে। অনেক মানুষই ভাতের ভক্ত। তবে একটি রাজ্যকেই বলা…

April 1, 2026