National

একদিনে আক্রান্ত প্রায় ১২ হাজার, মৃত্যু ৯ হাজার পার

১০ হাজারের গণ্ডি পার করেছিল ২ দিন আগে। তারপর ১১ হাজার দ্রুত পার করে গত একদিনে দেশে করোনা সংক্রমণ পৌঁছল ১২ হাজারের মুখে।

নয়াদিল্লি : দেশে দৈনিক করোনা সংক্রমণের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। দৈনিক সংক্রমিতের হিসাবে ১০ হাজারের গণ্ডি পার করে ১২ হাজারের দোরগোড়ায় পৌঁছতে মাত্র ২ দিন লাগল। গত ১ দিনে দেশে করোনা সংক্রমিত হয়েছেন ১১ হাজার ৯২৯ জন। দেশে মোট সংক্রমিতের সংখ্যা ৩ লক্ষ ২০ হাজার ৯২২ ছুঁয়েছে। যেভাবে প্রতিটি দিন আগের দিনের করোনা সংক্রমিতের সংখ্যার রেকর্ড ভেঙে দিচ্ছে তাতে দেশবাসীর নতুন করে চিন্তা বাড়ছে।

গত ১ দিনে করোনা সংক্রমণ যেমন বেড়েছে তেমনই বেড়েছে মৃতের সংখ্যা। গত ১ দিনে করোনায় মৃত্যু হয়েছে ৩১১ জনের। ফলে করোনায় দেশে মোট মৃতের সংখ্যা এদিন ৯ হাজার টপকে গেল। দেশে করোনায় মৃতের সংখ্যা ৯ হাজার ১৯৫। সুস্থও হয়ে উঠছেন অনেকে। গত ১ দিনে সুস্থ হয়ে উঠেছেন ৮ হাজার ৪৯ জন। ফলে করোনাকে হারিয়ে করোনা মুক্ত হয়ে ওঠা মানুষের সংখ্যা দাঁড়াল ১ লক্ষ ৬২ হাজার ৩৭৯ জন।

দেশে এই মুহুর্তে করোনা সংক্রমণ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন ১ লক্ষ ৪৯ হাজার ৩৫৮ জন। এদিকে দেশে এখনও করোনা সংক্রমণ ও মৃত্যুর নিরিখে মাথায় রয়েছে মহারাষ্ট্র। ক্রমশ সে রাজ্যের পরিস্থিতি শোচনীয় আকার নিচ্ছে। এক মহারাষ্ট্রেই আক্রান্তের সংখ্যা ১ লক্ষ পার করেছে। সে রাজ্যে এখন করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লক্ষ ৪ হাজার ৫৫৮ জন। গত ১ দিনে মহারাষ্ট্রে করোনায় মৃত্যু হয়েছে ১৩ জনের। পরিস্থিতি ক্রমশ জটিল আকার নিচ্ছে দিল্লিতেও। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026