National

করোনায় মৃত ব্যক্তিরও পকেটমারি, তদন্তে পুলিশ

করোনায় মৃত্যু হয়েছিল এক ব্যক্তির। সেই নিথর ব্যক্তির পকেট ফাঁকা করতেও দ্বিধা করল না চোরেরা।

ইন্দোর : করোনা আক্রান্ত অবস্থায় মে মাসে মধ্যপ্রদেশের ইন্দোরের এমটিএইচ হাসপাতালে ভর্তি করা হয়েছিল বছর ৩৬-এর হরিশ গৌড়কে। ৩ দিন তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। তারপর হাসপাতালেই মৃত্যু হয় তাঁর। করোনায় মৃত রোগীর ক্ষেত্রে অনেক নিময় রয়েছে। সেসব মেনে মৃত হরিশের বাড়ির লোকজনকে খবর দেওয়া হয় দেহ নিতে আসার জন্য। তাঁর শ্যালক হাজির হন দেহ নিতে।

হরিশ গৌড়ের শ্যালকের দাবি, তিনি যখন দেহ নিতে যান তখন দেখেন তাঁর জামাইবাবুর পকেটে থাকে মানিব্যাগ ও মোবাইল গায়েব। হাসপাতালের কর্মীদের বিষয়টি জিজ্ঞেস করেন তিনি। ওই ব্যক্তির দাবি, হাসপাতালের কর্মীরা তাঁকে জানান দেহ তখনকার মত নিয়ে যেতে পরে এসে মানিব্যাগ ও মোবাইল নিয়ে যেতে। তারপর একমাস কেটে গেছে।

মৃত হরিশ গৌড়ের শ্যালকের দাবি, তিনি গত একমাসে বেশ কয়েকবার হাসপাতালে গেছেন। কিন্তু নানা অছিলায় তাঁকে এড়িয়ে গিয়ে তাঁর জামাইবাবুর মানিব্যাগ ও মোবাইল ফেরত দেওয়া হয়নি। তাঁর ধারণা হাসপাতালের কর্মীরাই ওগুলি চুরি করেছেন। এতদিন ঘোরার পর অবশেষে গত শুক্রবার তিনি পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযোগ পাওয়ার পর ঘটনার তদন্তে নেমেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026