National

১০ দিনে একই হাসপাতালে আক্রান্ত ৯০ চিকিৎসক

১০ দিনের মধ্যে একটি মাত্র হাসপাতালেরই ৯০ জন চিকিৎসক করোনা সংক্রমণের শিকার হলেন।

চেন্নাই : ১০ দিনের ব্যবধানে একের পর এক চিকিৎসক করোনার শিকার হলেন। সংখ্যাটা ১০ দিনে গিয়ে ঠেকেছে ৯০ জনে। হাসপাতালের কোভিড ওয়ার্ডের ৯০ জন চিকিৎসক নিজেরাই এখন করোনা সংক্রমিত। তাঁদের চিকিৎসা শুরু হয়েছে। চেন্নাইয়ের রাজীব গান্ধী গভর্নমেন্ট জেনারেল হাসপাতাল-এর এমনই পরিস্থিতি। বাড়তে থাকা করোনা রোগীর কথা মাথায় রেখে বিভিন্ন জায়গা থেকে ৩০০ জন চিকিৎসককে এখানে বদলি করে আনা হয়েছিল।

হাসপাতালের তরফে জানানো হয়েছে, সেখানে করোনা রোগীদের জন্য আরও ৫০০টি নতুন বেড করা হয়েছে। কোভিড ওয়ার্ডে ব্যস্ততা সারা দিনরাত থাকছে। এমন অবস্থা যে গত ৩ মাসে হাসপাতালের চিকিৎসক থেকে কর্মী কেউ ভাল করে ঘুমোতে বা খেতে পারেননি বলে অভিযোগ করেন ওই হাসপাতালের এক আধিকারিক।

হাসপাতালের সকলে পরিবারের সঙ্গে পর্যন্ত গত ৩ মাসে সেভাবে দেখা সাক্ষাতের সুযোগ পাননি। যেটুকু কথা হচ্ছে তা হোয়াটসঅ্যাপে। এরমধ্যে আবার হাসপাতালের করোনা ওয়ার্ডের ৯০ জন চিকিৎসক করোনা সংক্রমণের শিকার হওয়ায় হাসপাতালের চিকিৎসা পরিষেবা নিয়ে চিন্তা বাড়ছে। তামিলনাড়ুতে হুহু করে বাড়ছে সংক্রমণ। পরিস্থিতি বিবেচনা করে রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিকিৎসা ব্যবস্থা সামলানোর আহ্বান জানিয়েছেন ডিএমকে নেতা স্ট্যালিন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026