National

এবার ৫০০ ডাকঘরে মিলবে হ্যান্ড স্যানিটাইজার

৫০০টি ডাকঘরে এবার বিক্রি হবে হ্যান্ড স্যানিটাইজার। এতে কিছুটা চাহিদা মেটানো সম্ভব হবে।

লখনউ : দেশ কেন বিশ্বজুড়েই স্যানিটাইজারের চাহিদা আকাশ ছোঁয়া। তৈরি করেও কুল করতে পারছে না উৎপাদনকারী সংস্থাগুলি। চাহিদা মেটাতে হিমসিম খাচ্ছে তারা। অথচ চাহিদা উত্তরোত্তর বেড়েই চলেছে। এই পরিস্থিতিতে ডাকঘরের চিরাচরিত কাজের পাশাপাশি এবার ৫০০টি ডাকঘরে বিক্রি হবে স্যানিটাইজার। ডাকঘর থেকে বিক্রি হবে এই স্যানিটাইজার। বাড়তে থাকা চাহিদা মেটাতেই এই উদ্যোগ।

উত্তরপ্রদেশের ৫০০টি ডাকঘরে আপাতত বিক্রি হবে এই স্যানিটাইজার। উত্তরপ্রদেশের পোস্টমাস্টার জেনারেল একথা জানিয়েছেন। তিনি জানিয়েছেন, ‘মেঘদূত গ্রামোদ্যোগ সেবা সংস্থান’ নামে একটি কো-অপারেটিভের সঙ্গে একটি মউ স্বাক্ষর করেছেন তাঁরা। মেঘদূত শুধু হ্যান্ড স্যানিটাইজার বানায় না, সেইসঙ্গে আরও বেশ কিছু জিনিসও তৈরি করে।

হ্যান্ড স্যানিটাইজার-এর সঙ্গে সেসব উৎপাদিত দ্রব্যও বিক্রি হবে ডাকঘর থেকে। রাজ্যের ৫০০টি ডাকঘরে এই হ্যান্ড স্যানিটাইজার বিক্রি হবে। আগামী ১৫ জুন থেকেই ডাকঘরগুলিতে মিলবে হ্যান্ড স্যানিটাইজার। এই চুক্তি আপাতত ১ বছরের জন্য হয়েছে। ফলে আগামী ১ বছর হ্যান্ড স্যানিটাইজার সহ ‘মেঘদূত গ্রামোদ্যোগ সেবা সংস্থান’-এর অন্য উৎপাদিত সামগ্রি ৫০০টি ডাকঘর থেকে পাওয়া যাবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026