National

এই প্রথম দিনে ১০ হাজার পার করল ভারত

ভারতে একদিনে ১০ হাজার অঙ্ক ছুঁই ছুঁই করলেও এতদিনে তা হয়নি। এবার হল। একলাফে ১০ হাজারই পার করল না, আক্রান্তের সংখ্যা পৌঁছে গেল ১১ হাজারের কাছে।

নয়াদিল্লি : করোনা সংক্রমণ ভারতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এদিন রেকর্ড গড়েছে সংক্রমণ। একদিনে এই প্রথম ভারত ১০ হাজার পার করল। গত একদিনে শুধু আক্রান্তের নিরিখে ১০ হাজারই পার করেনি, পৌঁছে গেছে সোজা ১১ হাজারের দোরগোড়ায়। গত একদিনে ভারতে নতুন করে সংক্রমণ হয়েছে ১০ হাজার ৯৫৬ জনের। সংক্রমণে ভারত এখন প্রায় ৩ লক্ষের দরজায়।

ভারতে সংক্রমণ যেমন হুহু করে বাড়ছে, তেমনই লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। গত একদিনে ভারতে আরও ৩৯৬ জনের করোনায় মৃত্যু হয়েছে। ফলে ভারতে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ৪৯৮। এখনও সংক্রমণ ও মৃত্যুর নিরিখে শীর্ষ রয়েছে মহারাষ্ট্র। এক মহারাষ্ট্রেই সংক্রমিতের সংখ্যা গিয়ে ঠেকেছে ৪৮ হাজারে। মৃত্যু হয়েছে ৩ হাজার ৫৯০ জনের।

করোনা থেকে সেরেও উঠছেন অনেকে। ভারতে করোনা থেকে সুস্থ হয়ে ওঠার হার ৫০ শতাংশের ওপর চলে গেছে। যেখানে এখন দেশে অ্যাকটিভ রোগী রয়েছেন ১ লক্ষ ৪৪১ হাজার ৮৪২ জন, সেখানে হাসপাতাল থেকে করোনামুক্ত হয়ে বাড়ি ফিরেছেন ১ লক্ষ ৪৭ হাজার ১৯৫ জন। গত একদিনে ৬ হাজার ১৬৬ জন সুস্থ হয়ে উঠেছেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026