National

যুবতীর দেহ ফুটপাথে ফেলে পালিয়েও পার পেল না ২ জন

এক যুবতীর দেহ সকলের নজর এড়িয়ে লুকিয়ে ফুটপাথে ফেলে পালিয়েছিল ২ জন। কিন্তু তাতেও শেষরক্ষা করতে পারেনি।

নয়াদিল্লি : ফুটপাথের ওপর একটি বাক্স। সেই বাক্সে এক যুবতীর দেহ রয়েছে। ভোর ৫টা ২১ মিনিটে এই খবর পেয়ে দ্রুত সেখানে হাজির হয় পুলিশ। মৃত যুবতীর বয়স ৩০-এর কাছাকাছি। পুলিশ ওই যুবতীর দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠালেও স্থানীয়রা কেউ ঠিক করে বলতে পারেননি কখন ওই যুবতীর দেহ ওখানে ফেলা হয়েছে। কারা তা করেছে।

পুলিশ অগত্যা তদন্তে নেমে রাস্তার সিসিটিভি ফুটেজ পরীক্ষা শুরু করে। আর তাতেই তারা দেখে সকলের অলক্ষ্যে ২ যুবক মোটরবাইকে এসে ফুটপাথের ওপর ওই বাক্স রেখে চম্পট দেয়। সিসিটিভি ফুটেজ দেখে ওই ২ যুবককে চিহ্নিত করার কাজ শুরু হয়। পুলিশ ২ যুবকের পরিচয়ও জানতে পারে। ২ জনের মধ্যে ৩২ বছরের নাজিরের পুলিশের খাতায় নাম আছে। অন্যজন ২২ বছরের অনিল সিং।

২ যুবকের খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ। অবশেষে তাদের দিল্লির সীলমপুরের একটি বাড়ি থেকে গ্রেফতার করা হয়। পুলিশ জানাচ্ছে জিজ্ঞাসাবাদে নাজির স্বীকার করেছে যে ওই যুবতীর সঙ্গে নাজিরের সম্পর্ক ছিল। ওইদিন যুবতীর সঙ্গে তার প্রবল ঝগড়া হয়। তখনই রাগের মাথায় যুবতীর পরনের দোপাট্টা তাঁরই গলায় জড়িয়ে শ্বাসরোধ করে তাঁকে হত্যা করে নাজির। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026