National

কিশোরীকে হত্যা করলেও নিয়ে যেতে পারল না লেপার্ড

এক কিশোরীর ওপর ঝাঁপিয়ে পড়ে তাকে হত্যা করে একটি লেপার্ড। তবে তাকে নিয়ে যেতে পারেনি।

বাহরাইচ (উত্তরপ্রদেশ) : গত সোমবার রাত। রাতে ঘর থেকে বার হয়েছিল ৮ বছরের এক কিশোরী। গ্রামের ধার ঘেঁষে জঙ্গল। রাতে ঘর থেকে গ্রামবাসীরা বড় একটা বার হন না। ওই কিশোরী ঘরের বাইরে আসার সময় জানতও না বাইরে অপেক্ষা করছে তার জন্য এক মৃত্যু দূত। লেপার্ডটি কোথায় লুকিয়ে ছিল তা অন্ধকারে বোঝাও যায়নি। কিশোরী ঘর থেকে বার হওয়ার পর তার ওপর ঝাঁপিয়ে পড়ে লেপার্ডটি। ভয় আর যন্ত্রণায় আর্তনাদ করে ওঠে ওই কিশোরী।

মেয়েটির চিৎকার শুনে দ্রুত গ্রামের লোকজন ঘর থেকে বেরিয়ে আসেন। চিৎকার শুরু করেন। এত মানুষের চিৎকার চেঁচামেচির শব্দ পেয়ে ভয় পেয়ে ওই কিশোরীকে ফেলেই জঙ্গলের দিকে চম্পট দেয় লেপার্ডটি। গ্রামবাসীরা দ্রুত ওই কিশোরীর কাছে ছুটে আসেন। কিন্তু ততক্ষণে মৃত্যু হয়েছে মেয়েটির।

ঘটনাস্থলেই ওই কিশোরীর মৃত্যুর পর তার দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় পুলিশ। উত্তরপ্রদেশের বাহরাইচের ধোবিয়ানপুর গ্রামে ঘটনাটি ঘটে। এই গ্রামের লাগোয়া কাতারনিয়াঘাট অভয়ারণ্য। সেখান থেকেই লেপার্ড রাতে গ্রামে ঢোকে বলে মনে করা হচ্ছে। গত ৪ জুনও একটি লেপার্ডের হানায় মৃত্যু হয় এক ৩ বছরের শিশুর। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026