ফাইল : অযোধ্যার কুবের টিলা মন্দির, ছবি - আইএএনএস
অযোধ্যা : অযোধ্যার কুবের টিলা মন্দির। এখানেই বুধবার ধুমধামের সঙ্গে হল ‘রুদ্র অভিষেক’। হল আরতি। শিবকে তুষ্ট করতেই এই পুজো। যাতে যে মন্দির তৈরির কাজ শুরু হচ্ছে তাতে কখনও কোনও বাধা আসতে না পারে। ভগবান শিব যেন সেই ঝাপটা আসতে না দেন। এই লক্ষ্যেই হল রুদ্র অভিষেক। অযোধ্যায় রাম মন্দির তৈরির কাজ শুরুর আগে হল এই পুজো।
শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট-এর সভাপতি মহন্ত নৃত্যগোপাল দাস-এর মুখপাত্র মহন্ত কমলনয়ন দাস এদিনের রুদ্র অভিষেক পুজোর নেতৃত্ব দেন। সঙ্গে ছিলেন ২৫ জন পুরোহিত। শিবের পুজো হয় সব রীতি মেনে। আরতিও হয়। আর এদিনের পুজোর হাত ধরেই শুরু হয়ে গেল রাম মন্দির নির্মাণের কাজ। যদিও মূল মন্দির তৈরিতে হাত দিতে এখনও অনেক দেরি।
আগে ঠিক ছিল রাম মন্দির তৈরির আগে ভূমি পুজো হবে মহাধুমধাম করে। কিন্তু সেই অনুষ্ঠান করোনার জন্য বাতিল করা হয়। আপাতত এদিনের রুদ্র অভিষেক-এর হাত ধরেই শুরু হল রাম মন্দির তৈরির কাজ। এদিনও করোনার কথা মাথায় রেখে যাবতীয় সুরক্ষাবিধি মেনেই রুদ্র অভিষেক হয়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…
ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…
এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…