National

তেলের কুয়োয় আগুনে মৃত ২, আগুন এগোচ্ছে জাতীয় উদ্যানের দিকে

অসমে তেলের কুয়োয় আগুন কাড়ল ২টি প্রাণ। আগুন কিন্তু নিয়ন্ত্রণে আনা এখনও সম্ভব হয়নি।

গুয়াহাটি : অসমের তিনসুকিয়ায় তেলের কুয়োয় একটা লিকেজ আগেই হয়েছিল। তা সারানোর চেষ্টাও চলছিল। কিন্তু তার আগেই গত মঙ্গলবার বিকেলে কুয়োর চুঁইয়ে পড়া তেলে আগুন ধরে যায়। আগুন হুহু করে ছড়াতে থাকে। জ্বালানির অভাব নেই। তাই আগুন ক্রমশ বৃহৎ আকার নিতে থাকে। ইতিমধ্যেই কয়েক হাজার মানুষকে আশপাশের গ্রাম থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। অসমের মুখ্যমন্ত্রী গত মঙ্গলবারই আগুন নেভাতে ভারতীয় বায়ুসেনার সাহায্য চেয়ে পাঠান।

আগুন লাগার পরই অবশ্য দমকলকর্মীরা আগুন নেভানোর চেষ্টা শুরু করেন। আগুন নেভাতে হাত লাগায় এনডিআরএফ। দমকলকর্মীরা চেষ্টার ত্রুটি রাখেননি। বুধবার ২ দমকলকর্মীর আগুন নেভাতে গিয়ে প্রাণ যায়। মনে করা হচ্ছে কালো ধোঁয়ায় দম আটকে মৃত্যু হয়ে থাকতে পারে তাঁদের। এদিকে আগুন নেভার নাম নিচ্ছে না। আগুন যেখানে লেগেছে তার থেকে মাত্র ২ কিলোমিটারের মধ্যেই রয়েছে ডিব্রু-শইখোয়া জাতীয় উদ্যান।

ডিব্রু-শইখোয়া জাতীয় উদ্যান নিয়ে আর এক নতুন চিন্তা তৈরি হয়েছে প্রশাসনের। বিশাল জঙ্গল। অনেক বন্যপ্রাণ সেই জঙ্গলে রয়েছে। আগুন যদি কোনওভাবে ওই জাতীয় উদ্যানে পৌঁছে যায় তাহলে বড় ক্ষয়ক্ষতি হবে প্রাকৃতিক সম্পদ ও বন্য জীবনের। এছাড়া আগুন যেখানে লেগেছে তার আশপাশের গ্রামগুলির খেত জমি ফসলে পরিপূর্ণ। তারও ব্যাপক ক্ষতির আশঙ্কা রয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026