National

গর্ভবতী সতীনকে রাস্তায় ফেলে পরপর গুলি

২ স্ত্রীয়ের মধ্যে ঝগড়া ছিলই। অবশেষে প্রথম পক্ষের স্ত্রী গর্ভবতী সতীনকে গুলিতে ঝাঁঝরা করে দিল।

মোরাদাবাদ (উত্তরপ্রদেশ) : প্রথম পক্ষ যেমন ছিলেন তেমনই ছিলেন। বছর দুয়েক আগে আলিয়া নামে এক তরুণীকে ফের বিয়ে করেন মহম্মদ জাকির। সতীন ঘরে আসতেই শুরু হয় অশান্তি। যা নিয়ে জাকিরও তটস্থ থাকতেন। প্রবল ঝগড়া মাঝেমধ্যেই চরমে উঠত। প্রথম পক্ষের স্ত্রীর থেকে আলাদা করে দ্বিতীয় পক্ষের স্ত্রীকে আলাদা বাড়িতে রাখেন জাকির। তাতে মুখোমুখি ঝগড়া না হলেও ফোনে চলত তুমুল বিতণ্ডা।

এরমধ্যেই আলিয়া গর্ভবতী হন। তাঁর গর্ভে ৭ মাসের সন্তান ছিল। এই অবস্থায় সোমবার রাতে তুতোবোন মুসকানকে সঙ্গী করে ওষুধ কিনতে বার হন আলিয়া। ওষুধ কিনে ফেরার সময় আচমকাই আলিয়াকে পিছন থেকে সজোরে ধাক্কা মারে জাকিরের প্রথম পক্ষের স্ত্রী শাবানা। গর্ভবতী অবস্থায় টাল সামলাতে না পেরে রাস্তায় মুখ থুবড়ে পড়েন আলিয়া।

মুসকান পুলিশকে জানিয়েছেন তারপরই তাঁর দিদি আলিয়ার দিকে তাক করে পরপর ৪ রাউন্ড গুলি চালায় শাবানা। রক্তাক্ত অবস্থায় রাস্তায় ছটফট করতে থাকেন আলিয়া। লোকজন জড়ো হয়ে যান। যদিও গুলি করে পালানোর কোনও চেষ্টাই করেনি শাবানা। পুলিশ পরে তাকে গ্রেফতার করে। তার কাছ থেকে একটি ৯ এমএম পিস্তল উদ্ধার হয়েছে। ঘটনার পর থেকে জাকির পলাতক। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মোরাদাবাদে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

কুম্ভ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

কুম্ভ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মীন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

April 1, 2026

কোন রাজ্যকে ভাতের রাজধানীর মর্যাদা দেওয়া হয়, নামটা বাঙালিকে গর্বিত করবে

দেশের অধিকাংশ রাজ্যেই ভাত খাওয়ার চল রয়েছে। অনেক মানুষই ভাতের ভক্ত। তবে একটি রাজ্যকেই বলা…

April 1, 2026

বেঁচে থাকতেই নিজের শ্রাদ্ধ করলেন এক বৃদ্ধ, শ্রাদ্ধে নিমন্ত্রিত ছিলেন প্রায় ২ হাজার মানুষ

মানুষের জীবনাবসানের পরই শ্রাদ্ধ হয়। কিন্তু এবার এক বৃদ্ধ তাঁর জীবদ্দশাতেই নিজের শ্রাদ্ধানুষ্ঠান করে ফেললেন।…

April 1, 2026

পশ্চিম এশিয়ার পরিস্থিতির মাঝেই ট্রাম্পের মুকুটে নতুন পালক

পশ্চিম এশিয়া জ্বলছে। অনেক দেশেই জ্বালানি সমস্যা ক্রমশ বৃহৎ আকার নিচ্ছে। এসবের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট…

April 1, 2026

ভোরে হোটেলের ঘরে আশ্চর্য শব্দ, ঘুম ভেঙে দম্পতি দেখলেন মূর্তিমানকে

বিলাসবহুল হোটেলের ঘরে সুখনিদ্রায় মগ্ন দম্পতির ঘুম ভেঙে যায় এক আশ্চর্য শব্দে। ঘুম থেকে উঠে…

April 1, 2026