National

ব্রিটেনকে তাড়া করা শুরু করল ভারতে সংক্রমণ

স্পেনকে টপকেছে গত রবিবারই। এবার ব্রিটেনকে তাড়া করা শুরু করল ভারতে সংক্রমণের সংখ্যা।

নয়াদিল্লি : দেশে সংক্রমণ প্রতিদিনই রেকর্ড ছুঁচ্ছে। সামান্য কিছু সংখ্যার জন্য ১০ হাজার না ছুঁতে পারলেও দৈনিক সংখ্যাকে ১০ হাজার বলায় খুব ভুল কিছু নেই। ভারতে গত একদিনে সংক্রমণের সংখ্যা ৯ হাজার ৯৮৭। ১০ হাজার থেকে ১৩ জন কম। যেভাবে সব খুলে গেছে তাতে সংক্রমণ আরও বাড়বে বলেই মনে করছেন বিশেষজ্ঞেরা। ভারতে এদিন সংক্রমিতের সংখ্যা ২ লক্ষ ৬৬ হাজার পার করেছে। ব্রিটেনের থেকে এখন ফারাক ২২ হাজারের মত।

সংক্রমণ যেমন বাড়ছে তেমনই মৃতের সংখ্যাও দৈনিক বাড়ছে। গত একদিনে ৩৩১ জনের মৃত্যু হয়েছে দেশে। যার হাত ধরে দেশে করোনায় মৃতের সংখ্যা পৌঁছে গেছে ৭ হাজার ৪৬৬ জনে। এদিকে এই মুহুর্তে দেশে অ্যাকটিভ করোনা রোগী রয়েছেন ১ লক্ষ ৩০ হাজারের মত। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লক্ষ ২৯ হাজার ২১৫ জন। সুস্থতার হার প্রায় ৫০ শতাংশের আশপাশে পৌঁছে গেছে।

দেশে এখনও করোনা পরিস্থিতি সবচেয়ে সঙ্গিন অবস্থায় রয়েছে মহারাষ্ট্রে। গত সোমবার একা মহারাষ্ট্রই চিনকে টপকে গেছে সংক্রমণের নিরিখে। এখন শুধু মহারাষ্ট্রেই সংক্রমিতের সংখ্যা সাড়ে ৮৮ হাজারের ওপর। যা দেশের মোট সংক্রমণের ৩৩ শতাংশের ওপর। এখনও মহারাষ্ট্রে মৃত্যু হয়েছে ৩ হাজার ১৭৯ জনের। মহারাষ্ট্রের পরই সংক্রমণের নিরিখে ২ নম্বরে রয়েছে তামিলনাড়ু। ৩ নম্বরে রয়েছে দিল্লি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কর্কট রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026