প্রতীকী ছবি
কোচি (কেরালা) : করোনা আবহে মাস্ক পরা এখন বাধ্যতামূলক। তাই একটি নতুন মাস্ক কিনতে এক বন্ধুকে নিয়ে স্থানীয় একটি ওষুধের দোকানে গিয়েছিলেন অখিল। অখিলের বন্ধুর দাবি, তাঁরা যখন মাস্ক কিনছেন তখন দোকানের সামনে এসে দাঁড়ায় একটি বাইক। বাইকে ২ জন ছিল। তাদের হাতে তরোয়াল ছিল। ২ জন বাইক থেকে নেমেই ঝাঁপিয়ে পড়ে অখিল ও তাঁর বন্ধুর ওপর।
অখিলের ঘাড়ে ধারাল তরোয়ালের কোপ বসিয়ে দেয় বাসিল এলদোস নামে ২ দুষ্কৃতির ১ জন। অখিলের বন্ধু জানান, তাঁকেও আক্রমণ করা হয়। একটি কোপ তিনি তাঁর হেলমেট দিয়ে বাঁচিয়ে নেন। কিন্তু অন্য কোপ পড়ে হাতে। আহত হন তিনি। এদিকে রক্তাক্ত অবস্থায় অখিলকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর অবস্থা আশঙ্কাজনক।
পুলিশ অখিলের বন্ধুর কাছে এও জানতে পেরেছে বাসিল এলদোস-এর বোনের সঙ্গে অখিলের ঘনিষ্ঠতা রয়েছে। বোনের সঙ্গে ঘনিষ্ঠতার কারণেই দাদা এলদোসের ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র অখিলের ওপর হামলা বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ। বাসিল এলদোস পলাতক। তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে গত রবিবার সন্ধেয় কেরালার কোচির মুভাত্তুপুঝা এলাকায়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন এক ২০ বছরের তরুণ। যার হাত ধরে তিনি এখন দেশজুড়ে…
যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…
তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…
পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…
একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…