National

ভূতুড়ে মাস্ক পড়ে ভয় দেখানোর ফল ভুগতে হল ৪ কিশোরকে

এখন রাস্তায় বার হলে মাস্ক পরা বাধ্যতামূলক। এই অবস্থায় ভূতুড়ে মাস্ক পড়ে প্রাতঃভ্রমণকারীদের ভয় দেখানোর ফল ভুগতে হল ৪ কিশোরকে।

লখনউ : আচমকাই সামনে এসে হাজির হচ্ছে ভয়ংকর দর্শন কেউ। হট করে দেখলে বুকটা ছ্যাঁত করে ওঠাই স্বাভাবিক। অনেকই আতঙ্কে আঁতকে আর্তনাদ করে উঠছিলেন। মুখে ভূতুড়ে দর্শন মাস্ক পড়ে এভাবেই একের পর এক প্রাতঃভ্রমণকারীকে ভয় দেখাচ্ছিল ৪ কিশোর। হাতে মোবাইলও ছিল। একজন যখন কাউকে ভয় দেখাচ্ছে তখন অন্যজন তার ভিডিও তুলে রাখছিল মোবাইল ক্যামেরায়। এমন কাণ্ডে রীতিমত চাঞ্চল্যের সৃষ্টি হয় সাত সকালে।

এরমধ্যেই কেউ ফোন করে পুলিশে খবর দেন। এভাবে সাধারণ মানুষকে ভয় দেখানোর অভিযোগ পেয়ে দ্রুত লখনউয়ের ওই পার্কে হাজির হয় পুলিশ। এদিকে খেলার ছলে ভয় দেখানো চালিয়ে যাচ্ছিল ওই কিশোররা। যে ভিডিও তারা তুলছিল তা টিকটিক ভিডিও হিসাবে পাবলিশ করার কথা মাথায় রেখেই তারা করছিল। পুলিশ তাদের হাতেনাতে ধরে ফেলে।

৪ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। পুলিশ অবশ্য তাদের আটক করেনি। তাদের জরিমানা করে ছেড়ে দেওয়া হয়। তবে তাদের হুঁশিয়ার করা হয়েছে। এমন কাজ যেন তারা আর কখনও না করে। লখনউ শহরের সব পার্কেই পুলিশ থাকে। লকডাউনে তা তুলে নেওয়া হয়েছিল। পুলিশ জানিয়েছে ফের পার্কগুলিতে পুলিশ মোতায়েন করা হবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026