National

আটার লেচির মধ্যে বোমা, ক্ষতবিক্ষত গরু

আটার লেচিতে বোমা লুকিয়ে তা খাইয়ে দেওয়া হয়েছিল গরুকে। চিবোতে মুখেই ফাটে বোমা।

সিমলা : কদিন আগেই আনারসের মধ্যে বোমা লুকিয়ে এক গর্ভবতী হাতিকে খাইয়ে হত্যাকে কেন্দ্র করে দেশজুড়ে ধিক্কারের ঝড় উঠেছে। এমন নৃশংস হত্যার ঘটনায় দোষীদের অবিলম্বে শাস্তি চাইছে গোটা দেশ। এবার তেমনই একটি ঘটনা সামনে এল। এক্ষেত্রে আটা মেখে রুটি বানানোর যে লেচি হয় তার ভিতর এক ব্যক্তি লুকিয়ে রেখেছিল একটি বোমা।

গরুটি ওই আটার গোলার মত খাদ্য পেয়ে নিশ্চিন্তে তা মুখে পুরে দেয়। তারপর পরমানন্দে চিবোতে থাকে। সেই সময় তার মুখেই ফেটে যায় বোমাটি। গরুটির মুখের মধ্যে গভীর ক্ষতের সৃষ্টি হয়। সেই ছবি ছড়িয়ে পড়ে ইন্টারনেটে। নিন্দার ঝড় ওঠে। পুলিশ ঘটনার তদন্তে নামে। পরে হিমাচল প্রদেশ পুলিশ এক ব্যক্তিকে গ্রেফতার করে।

বিলাসপুর শহরে গরুকে আটার বল খাওয়ানোর ঘটনাটি ঘটে গত ২৬ মে। কেরালায় গর্ভবতী হাতিটিকে আনারসে বোমা লুকিয়ে খাওয়ানোর ঘটনা সামনে আসার পরই এই প্রেক্ষিতে এই ঘটনাও সামনে এসে পড়েছে। বন দফতর অবশ্য জানাচ্ছে, এটা কৃষকদের একটি পুরনো পদ্ধতি। বন্য জন্তু থেকে ফসল রক্ষা করতে তাদের খাবারের মধ্যে বোমা লুকিয়ে খাইয়ে দেওয়া কৃষকরা আগে থেকেই করে আসছেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

মীন রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

March 30, 2026

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026