National

বাজার কমিটির সেক্রেটারিকে জুতোপেটা করলেন বিজেপি নেত্রী

এক বাজার কমিটির সেক্রেটারিকে জুতোপেটা করলেন বিজেপি নেত্রী। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে সুর চড়িয়েছে কংগ্রেস।

চণ্ডীগড় : একটি ভিডিও সামনে আসার পর হৈচৈ পড়ে গেছে। যেখানে দেখা যাচ্ছে হরিয়ানার এক বিজেপি নেত্রী সোনালি ফোগট বালসামন্দ মান্ডিতে জুতোপেটা করছেন এক ব্যক্তিকে। ওই ব্যক্তি হিসার মার্কেট কমিটির সেক্রেটারি সুলতান সিং। ভিডিওতে দেখা যায় জুতোপেটার সঙ্গে সঙ্গে বিজেপি নেত্রী বলছেন সুলতান সিংয়ের বাঁচার অধিকার নেই। তিনি সেখানে উপস্থিত পুলিশকর্মীদের সুলতান সিংয়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করতেও নির্দেশ দেন। তাঁর সঙ্গে খারাপ ব্যবহার করেছেন সুলতান সিং বলেও দাবি করেন সোনালি ফোগট।

এই ভিডিও ছড়িয়ে পড়ার পর কংগ্রেস পাল্টা মুখ খুলেছে। কংগ্রেস নেতা রণদীপ সূরজেওয়ালা বলেন, ওই মার্কেট কমিটির সেক্রেটারিকে যেভাবে মারা হয়েছে সেভাবে কোনও জন্তুজানোয়ারকে মারা হয়। এবার কী ফোগটের বিরুদ্ধে হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর কোনও ব্যবস্থা নেবেন? মিডিয়াও কি এখনও চুপ থাকবে? এই প্রশ্নও তোলেন সূরজেওয়ালা।

এই ঘটনার পর পুলিশ জানিয়েছে সুলতান সিং তাঁদের কাছে এ নিয়ে অভিযোগ দায়ের করছেন। তারা বিষয়টি তদন্ত করে দেখছে। প্রসঙ্গত বিজেপি নেত্রী সোনালি ফোগট ২০১৯ সালে হরিয়ানার বিধানসভা নির্বাচনে মান্ডি আদমপুর কেন্দ্র থেকে ভোটে লড়েন। কিন্তু হেরে যান কংগ্রেসের কুলদীপ বিষ্ণোই-এর কাছে। কুলদীপ হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ভজন লালের ছেলে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026