National

বোনকে স্বামীর লালসার হাত থেকে বাঁচাতে কুঠারের কোপ গর্ভবতী স্ত্রীর

তাঁর বোনকে জোর করে ধর্ষণ করছে তাঁর স্বামী। এটা দেখার পর আর স্থির থাকতে পারলেন না স্ত্রী।

জয়পুর : কিছুদিনের অপেক্ষা। তারপরই সন্তানের জন্ম দেবেন তিনি। গর্ভবতী হওয়ায় তাই তাঁর একার পক্ষে বাড়ির সব কাজ করা সম্ভব হচ্ছিল না। পাশে একজনকে দরকার ছিল। তাছাড়া এই অবস্থায় নিজের বাড়ির একজনকে পাশে চাইছিলেন তিনি। তাই বোনকে এনে রেখেছিলেন নিজের কাছে। ১৫ বছরের মেয়েটি দিদির এই অবস্থায় দিদির শ্বশুরবাড়িতেই থাকছিল।

গত ১ জুন মধ্যরাতে একটা শব্দ পেয়ে ঘুম ভেঙে যায় গর্ভবতী দিদির। দেখেন তাঁর ১৫ বছরের বোনকে ধর্ষণ করছে তাঁর স্বামী। গর্ভবতী অবস্থাতেই তিনি আটকানোর চেষ্টা করেন স্বামীকে। কিন্তু কিশোরী শ্যালিকাকে ধর্ষণের চেষ্টা থেকে সরেনি ওই ব্যক্তি। তারপর আর স্থির থাকতে পারেননি স্ত্রী। বোনকে স্বামীর লালসার হাত থেকে বাঁচাতে হাতে তুলে নেন কুঠার।

স্বামীকে সরাতে না পেরে ওই কুঠারের কোপ বসিয়ে দেন স্বামীর ওপর। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে ওই ব্যক্তি। কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়। পুলিশ ওই গর্ভবতী মহিলাকে গ্রেফতার করেছে। ওই কিশোরীকে মেডিক্যাল টেস্টের পর তার পরিবারের লোকজনের হাতে তুলে দেওয়া হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে রাজস্থানের সিকারের ধোড় এলাকায়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026