National

অনলাইন ক্লাস করতে না পেরে আত্মঘাতী মেধাবী ছাত্রী

সোমবার থেকে অনলাইনে ক্লাস শুরু হয়েছে। কিন্তু সেই অনলাইন ক্লাস করতে পারেনি সে। ক্ষোভে আত্মহত্যা করল মেধাবী ছাত্রী।

তিরুবনন্তপুরম : দশম শ্রেণির ছাত্রী। মেধাবী ছাত্রী হিসাবে পরিচিত সকলের কাছে। স্কুলে বরাবর ভাল রেজাল্ট করা সেই ছাত্রী লকডাউনের জেরে গৃহবন্দি। দরিদ্র পরিবারের ছাত্রী হয়ে অনেক লড়াই করে পড়াশোনা করতে হত তাকে। কিন্তু পড়ার প্রতি প্রবল ঝোঁক তাকে বরাবর এগিয়ে রেখেছে সকলের থেকে। লকডাউনে এখন স্কুলে গিয়ে ক্লাস করার উপায় নেই। ভারতের সব ছাত্রছাত্রী এখন অনলাইনে পড়াশোনা করছে। আর তারজন্য বাড়িতে প্রয়োজনীয় সরঞ্জাম থাকা আবশ্যিক।

গত সোমবার থেকে ক্লাস শুরুর কথা ছিল। কিন্তু বাড়ির টিভিটি খারাপ। ফলে টিভিতে সেই ক্লাস করা তার পক্ষে সম্ভব হয়নি। বাবা অস্থায়ী শ্রমিকের কাজ করেন। দরিদ্র পরিবারে হুট করে টিভি সারানোও সম্ভব নয়। বাড়ির একটি মাত্র মোবাইলেও চার্জ ছিলনা। ফলে সোমবারের ক্লাস তার করা হয়নি। অনেক চেষ্টা করেও ক্লাস করতে না পেরে ভেঙে পড়ে ওই ছাত্রী।

বিষয়টি যে পরিবারের নজর এড়ায় এমনটা নয়। ক্লাস করতে না পারার পর থেকে মনমরা হয়ে ঘরেই ছিল ওই ছাত্রী। কিছু পরে তাকে আর ঘরে পাওয়া যায়নি। খুঁজতে বেরিয়ে বাড়ি থেকে সামান্য দূরে একটি ফাঁকা জায়গায় ওই ছাত্রীর দগ্ধ দেহ উদ্ধার হয়। পাশে পড়েছিল একটি কেরোসিনের বোতল। পুলিশের প্রাথমিক অনুমান ক্লাস করতে না পারার কষ্ট থেকেই চরম পদক্ষেপ নেয় ওই মেধাবী ছাত্রী। তদন্ত চলছে। ঘটনাটি ঘটেছে কেরালার মলপ্পুরমে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কর্কট রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026