National

দেশে করোনায় একদিনে দ্বিতীয় সর্বাধিক মৃত্যু

দেশে একদিনে করোনা কতজনের জীবন নিচ্ছে। সেই হিসাব প্রতিদিনই দিচ্ছে স্বাস্থ্যমন্ত্রক। সেই নিরিখে বৃহস্পতিবার দ্বিতীয় সর্বাধিক মানুষের মৃত্যু হল করোনায়।

নয়াদিল্লি : গত ৫ মে ভারতে করোনায় মৃত্যু হয়েছিল ১৯৫ জনের। সেটা ছিল একদিনে মৃত্যুর নিরিখে সর্বাধিক। তারপর বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানাল গত ২৪ ঘণ্টায় করোনা প্রাণ কেড়েছে ১৯৪ জনের। যা ভারতে করোনায় একদিনে মৃত্যুর হিসাবে দ্বিতীয় সর্বাধিক। দেশ এখন লকডাউনের চতুর্থ পর্যায় শেষ করতে চলেছে। কিন্তু মৃত্যু থেকে সংক্রমণ, কোনও কিছুতেই লাগাম পরানো সম্ভব হচ্ছেনা।

স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী গত একদিনে ভারতে করোনা সংক্রমণের শিকার হয়েছেন ৬ হাজার ৫৬৬ জন। দেশে মোট আক্রান্তের সংখ্যা গিয়ে ঠেকেছে ১ লক্ষ ৫৮ হাজারের ওপর। এখনও পর্যন্ত ৮৬ হাজারের ওপর মানুষ চিকিৎসাধীন। মৃত্যু হয়েছে ৪ হাজার ৫৩১ জনের। হাসপাতাল থেকে ছাড়া পেয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৭ হাজারের ওপর মানুষ। এখনও দেশে সুস্থ হয়ে ওঠার হার ৪২.৭৫ শতাংশ।

সংক্রমণ ও মৃত্যুর নিরিখে দেশে এখনও সর্বোচ্চ অবস্থানে রয়েছে মহারাষ্ট্র। দেশের মোট আক্রান্তের প্রায় ৩৬ শতাংশ মহারাষ্ট্রেই রয়েছে। সেখানে মোট আক্রান্ত প্রায় ৫৭ হাজার মানুষ। রাজ্যের নিরিখে সংক্রমণে দ্বিতীয় স্থানে রয়েছে তামিলনাড়ু। তৃতীয় স্থানে রয়েছে রাজধানী দিল্লি। গুজরাটকে টপকে গেছে দিল্লি। দিল্লির থেকে সামান্য কম সংক্রমণ নিয়ে চতুর্থ স্থানে রয়েছে গুজরাট। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

পড়শিকে শায়েস্তা করতে স্পিকারে ভূতের গল্প, আজব কাণ্ড লাগোয়া ঘরের বাসিন্দার

প্রতিবেশির সঙ্গে ঝগড়া। তাই প্রতিবেশিকে শায়েস্তা করতে হবে। সেজন্য যে ভূতের গল্প একটা পথ হতে…

April 4, 2026

ভারতীয় রেলের কাছে কোনটা অগ্রাধিকার, জানালেন রেলমন্ত্রী, খুশি দরিদ্র ও মধ্যবিত্ত

ভারতীয় রেলের কাছে কোন বিষয়টি সর্বোচ্চ অগ্রাধিকার পাবে সেটা এবার সকলের কাছে পরিস্কার করে দিলেন…

April 4, 2026

যাত্রীদের নিশ্চিন্ত যাত্রা উপহার দিতে প্রায় ২ হাজার কিলোমিটারে বড় সিদ্ধান্ত রেলের

রেলে যাত্রীদের সফর নিশ্চিন্ত করতে একের পর এক পদক্ষেপ করে চলেছে ভারতীয় রেল। এবার প্রায়…

April 4, 2026

খাদ্যশস্যে নজিরবিহীন শিখর ছুঁল ভারত

ভারতের সাফল্যের মুকুটে যুক্ত হল আরও একটি পালক। খাদ্যশস্যের ক্ষেত্রে নজিরবিহীন সাফল্য অর্জন করল ভারত।…

April 4, 2026

রান্নার গ্যাস ভর্তি সপ্তম জাহাজ পার করল হরমুজ, ২টি পার করার অপেক্ষায়

রান্নার গ্যাস নিয়ে সাধারণ মানুষের চিন্তা দূর হচ্ছেনা। এরমধ্যেই এল সুখবর। ভারতের সপ্তম এলপিজি ভর্তি…

April 4, 2026

মেষ রাশির বছরের শেষ সপ্তাহটা কেমন কাটবে, ৬ এপ্রিল থেকে ১২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির সপ্তাহটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন এ সপ্তাহে কি কি করনীয়…

April 4, 2026