National

পঙ্গপালের দল কী এবার এ রাজ্যেও ঢুকবে, প্রশ্ন উঠছে

রাজস্থান দিয়ে ভারতে তাদের হানা শুরু হয়েছিল। তারপর ক্রমশ তারা এগিয়ে আসছে। ফলে চিন্তার ভাঁজ পড়তে শুরু করেছে এ রাজ্যেও।

ভুবনেশ্বর : ইরান হয়ে পাকিস্তান হয়ে রাজস্থানে প্রবেশ করে মরু পঙ্গপালের দল। পঙ্গপালের নানা ধরনের মধ্যে একটি মরু পঙ্গপাল। যেখানে হাজির হয় সেখানে হেক্টরের পর হেক্টর জমির ফসল নিমেষে শেষ করে দিতে পারে এই অগুন্তি পঙ্গপালের দল। রাজস্থানে ফসলের যথেষ্ট ক্ষতি করেছে তারা। তারপর উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, পঞ্জাব নানা রাজ্যে হানা দিয়েছে। ক্রমে তারা পৌঁছে গেছে ওড়িশার কাছে। ফলে ওড়িশা সরকার বুধবারই তার রাজ্যের কৃষকদের সতর্ক করেছে।

ওড়িশা প্রশাসনের তরফে জানানো হয়েছে, যেভাবে তাদের রাজ্যের প্রতিবেশি রাজ্যে পঙ্গপালের দল প্রবেশ করেছে তাতে ওড়িশার কৃষকদের আগে থেকেই সতর্ক থাকতে হবে। ফসল বাঁচাতে তাঁদের নিমযুক্ত কীটনাশক কিনে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। ওড়িশার কৃষি ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তরফে কৃষকদের হেক্টর প্রতি ২০০ লিটার কীটনাশক স্প্রে করতে পরামর্শ দেওয়া হয়েছে।

কীটনাশক তো আছেই, সেইসঙ্গে কাঁটাযুক্ত গাছের ডাল বা টিনের ড্রাম তৈরি রাখতে বলা হয়েছে। যাতে পঙ্গপাল হানা দিলেও তাদের তাড়ানোর সব ব্যবস্থা তৈরি রাখা যায়। এদিকে ওড়িশায় সতর্কতা জারির পর চিন্তার ভাঁজ পড়তে শুরু করেছে পশ্চিমবঙ্গের কৃষকদের কপালে। ওড়িশায় যদি পঙ্গপালের দল পৌঁছেই যায় তাহলে এ রাজ্যে ঢোকা তা সময়ের অপেক্ষা হবে। তখন কী করা যাবে! ইতিমধ্যেই শুরু হয়েছে গুঞ্জন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

এপ্রিলে গরম নেই, দহন জ্বালা না থাকলেও অন্য সমস্যা রাতের ঘুম কেড়েছে মরুরাজ্যের

এমনিতেই উত্তর ও পশ্চিম ভারত ভিজে মার্চ মাস কাটিয়েছে। এবার এপ্রিলের শুরুতেও সেখানে দহন জ্বালা…

April 5, 2026

যমুনাকে দূষণমুক্ত করতে যমুনার জলে নয়, অন্য জলে নামল অত্যাধুনিক মেশিন

সাফ করা হবে যমুনা নদী। কিন্তু সেই কাজে যমুনার জলে কোনও মেশিন নামল না। ভারতে…

April 5, 2026

গ্রিনিচ মিন টাইম বদলে সময় নির্ধারণে মহাকাল স্ট্যান্ডার্ড টাইম চালুর প্রস্তাব দিলেন মন্ত্রী

গ্রিনিচ মিন টাইমকে কেন্দ্র করেই বিশ্বের সময় নির্ধারণ হয়ে আসছে। সেই জিএমটি বদলে তা মহাকাল…

April 5, 2026

সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই ঘণ্টায়, পাহাড়ে পৌঁছনো সহজ করতে চলেছে নতুন সড়ক

ভারতের সড়ক মানচিত্রে যুক্ত হচ্ছে আরও একটি নতুন রাস্তা। যা সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই…

April 5, 2026

গ্রীষ্মের দিনগুলোতে পশ্চিমবঙ্গের জন্য বিশেষ ব্যবস্থার পথে হাঁটল ভারতীয় রেল

গ্রীষ্মের দিনে গরম হলেও একইসঙ্গে ট্রেনে যাতায়াতের ধুমও বাড়ে। পশ্চিমবঙ্গের জন্য সেই গ্রীষ্মের সময়ের জন্য…

April 5, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৬ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 5, 2026