ফাইল : বর্ষার পরশ, ছবি - আইএএনএস
হায়দরাবাদ : তামিলনাড়ু, কেরালা ও তেলেঙ্গানা। এই ৩ দক্ষিণী রাজ্যে বর্ষার সময় আলাদা। তাদের আবহাওয়াও আলাদা। তামিলনাড়ুতে অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে ভারী বৃষ্টি হয়। কেরালা ও তেলেঙ্গানায় হয় জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে। এই ৩ রাজ্যে বর্ষা যখনই হোক, সেখানে এমন কিছু বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে যা কার্যত ধ্বংসলীলা চালাচ্ছে। প্রসঙ্গত ২০১৮ সালে কেরালার বন্যার স্মৃতি এখনও সকলের কাছেই তাজা। কিন্তু কেন এমন অতি প্রবল বৃষ্টি নামছে? উত্তর খোঁজার চেষ্টা করেছেন গবেষকরা।
হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ের গবেষকরা জানাচ্ছেন, এর এক অন্যতম কারণ হল তামিলনাড়ু, কেরালা ও তেলেঙ্গানায় ক্রমশ বাড়তে থাকা নগরায়ন। গাছ কেটে নগর হচ্ছে। জনবসতি তৈরি হচ্ছে। এটা একটা অন্যতম কারণ হিসাবে মনে করছেন তাঁরা। ফলে শহরে বৃষ্টি ক্রমশ বেড়েছে বলে মনে করছেন গবেষকরা।
ল্যান্ড ইউজ ল্যান্ড কভার। অর্থাৎ কতটা বনভূমি ও জলাভূমি রয়েছে কোনও অংশে। আর তার কতটা কীভাবে ব্যবহার হচ্ছে। তা রক্ষা করা হচ্ছে। নাকি সেখানে নগরায়ন হচ্ছে। কীভাবে ওই প্রাকৃতিক সম্পদে ঘেরা এলাকাকে ব্যবহার করছে মানুষ তার ওপর অনেকটা নির্ভর করছে ওই অঞ্চলের বৃষ্টিপাতের পরিমাণ বলে মনে করছেন গবেষকরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…
পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…
২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…