দাবানল ঠেকাতে উদ্যোগী কেন্দ্র

দাবানলে ছারখার উত্তরাখণ্ডে আগুন নিয়ন্ত্রণে আনতে ও উদ্ধারকাজে গতি আনতে ৩ কোম্পানি এনডিআরএফ জওয়ানকে পাঠাল কেন্দ্র। সবচেয়ে খারাপ অবস্থা পউরি, তেহরি ও নৈনিতালের। এখানে ৬ হাজার দমকলকর্মী দিনরাত পরিশ্রম করেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারছেন না। স্থানীয় প্রশাসন সূত্রে খবর, গরমকালে উত্তরাখণ্ডের জঙ্গলে দাবানল নতুন কিছু নয়। কিন্তু এবার তা অনেক বড় আকার ধারণ করেছে। ২ ফেব্রুয়ারি থেকে দাবানলের ঘটনা ঘটা শুরু হয়েছে। এখনও পর্যন্ত ৯২২টি দাবানলের ঘটনা ঘটেছে। উত্তরাখণ্ড জুড়ে যে বনাঞ্চল রয়েছে সেখানে চিড় ও শাল গাছের প্রাধান্য আছে। এই দুটি গাছেই খুব দ্রুত আগুন ধরে। ফলে এবার আগুন নেভানোই অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে। ইতিমধ্যেই আগুনে ৫ জনের মৃত্যু হয়েছে। যারমধ্যে ৩ জন মহিলা ও ১টি শিশু রয়েছে। গ্রীষ্মের এখনও অনেক বাকি। ফলে আগুন আরও কতটা ভয়ানক আকার ধারণ করবে তা নিয়ে সন্দিহান স্থানীয় প্রশাসন।

News Desk

ভাবলেশহীন মুখে অত্যন্ত শক্ত কাজে অভিনয় করতে হয়েছিল, ৪৮ বছর পর জানালেন জিনাত আমান

একসময়ের বলিউড কাঁপানো অভিনেত্রী জিনাত আমান ডন সিনেমার এক অজানা অভিজ্ঞতার কথা সকলের সঙ্গে ভাগ…

April 3, 2026

গাঢ় লাল হয়ে গেল গ্রিসের আকাশ, আশ্চর্য কাণ্ডের পিছনে রয়েছে অন্য মহাদেশ

এমন লাল রং সেখানে বড় একটা কেউ দেখেননি। গোটা ইউরোপই হতবাক আকাশের এমন রং দেখে।…

April 3, 2026

মিঠুন চক্রবর্তী হিরো হলে সে সিনেমায় তিনি নায়িকা হতে চাইতেন, কেন জানালেন সোমি আলি

মিঠুন চক্রবর্তীর নায়িকাদের মধ্যে সোমি আলি একজন। সেই বলিউড অভিনেত্রী জানালেন কেন মিঠুন থাকলেই তিনি…

April 3, 2026

বাড়িতে ঢুকে কেউ একজন মদ্যপান করছে, খবর পেয়ে এসে রেগে আগুন পুলিশ

বাড়িতে কেউ একজন ঢুকে পড়লে তো ভয় পাওয়ারই কথা। সেইমত ফোন যায় পুলিশের কাছে। পুলিশ…

April 3, 2026

পারদ চড়ছে, কবে থেকে ফের ঝড়বৃষ্টি, পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়েই পারদ চড়ছে। অস্বস্তিকর গরম মাথা চাড়া দিতে শুরু করেছে। এই চড়তে…

April 3, 2026

মেষ রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৪ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 3, 2026