National

বস্তিতে আগুন, পুড়ে ছাই ২৫০টি ঘর

একটি বস্তিতে আগুন লেগে পুড়ে ছাই হয়ে গেল ২৫০টি ঘর। দমকল ৪ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

নয়াদিল্লি : সোমবার রাত সওয়া ১২টা। পুলিশের কাছে ফোন আসে যে দিল্লির তুঘলকাবাদ এলাকায় একটি বস্তিতে আগুন লেগে গেছে। ওই বস্তিতে ৫০০টি ঘর রয়েছে। ঘিঞ্জি বস্তি। সবই অস্থায়ী কুঁড়ে ঘর। তাও আবার সমতল থেকে একটু উঁচু এলাকায়। ফলে দমকল দ্রুত পৌঁছনোর চেষ্টা করলেও উঁচুতে উঠতে একটু সময় লেগে যায়। দমকল খবর পাওয়ার পর এক এক করে ২৮টি ইঞ্জিন ঘটনাস্থলে হাজির হয়। রাত যত বাড়ে আগুনও ততই বাড়ে।

প্রায় ৪ ঘণ্টা ধরে দমকলকর্মীরা চেষ্টা করার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। পুলিশ জানিয়েছে যে বিধ্বংসী আগুন লেগেছিল তাতে মনে হয়েছিল পুরো বস্তিটাই পুড়ে গেছে। কিন্তু সকালের আলো ফোটার পর যখন কুলিং প্রক্রিয়া চালাচ্ছে দমকল তখন দেখা যায় ২৫০টি ঘর তখনও অক্ষত। তবে বাকি ২৫০টি ঘর পুড়ে গেছে। ঠান্ডা করার প্রক্রিয়া শেষ করতে দমকলের সকাল ৮টা বেজে যায়।

এত বড় আগুন লাগলেও কোনও হতাহতের খবর নেই। পুলিশ জানাচ্ছে, আগুন দেখে ঘর থেকে যে কজন ছিলেন সকলে বেরিয়ে আসেন। ফলে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। ওই বস্তিতে খুব কম মানুষই ছিলেন বলে জানিয়েছে পুলিশ। কেন আগুন লাগল তা এখনও পরিস্কার নয়। তা জানতে তদন্ত শুরু হয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের শ্যুটিং শুরু, সামনে এল সিনেমার নাম

সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবন নিয়ে সিনেমা হবে এটা অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল। এবার শুরু হল তার…

April 2, 2026

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026