National

একাই বিমানে চেপে মায়ের কাছে ফিরল ৫ বছরের ছেলে

বিমানে চেপে একাই ফিরে এল ছেলে। বিমানবন্দরে ছেলের জন্য অধীর আগ্রহে আগে থেকেই অপেক্ষায় ছিলেন মা।

বেঙ্গালুরু : দিল্লিতে ঠাকুরদা-ঠাকুমার কাছে গিয়েছিল বিহান শর্মা। বাবা-মা বেঙ্গালুরুতে। ৫ বছরের বিহানের কটাদিন ঠাকুরদা-ঠাকুমার সঙ্গে কাটানোর পর বাড়ি ফেরার কথা। কিন্তু সেইসময়ই আচমকা লকডাউন ঘোষণা হয়। বহু মানুষের মত বাড়ি থেকে অনেক দূরে আটকে পড়ে ছোট্ট বিহান। মা-বাবার থেকে অনেক দূরে। যদিও ঠাকুরদা-ঠাকুমার সঙ্গেই সে ছিল। লকডাউনে আরও ২ মাস দিল্লিতে বিহানকে থাকতে হয় মায়ের থেকে অনেক দূরে। এরমধ্যে না বিমান, না ট্রেন কিছুই চলেনি। ফলে সেও বেঙ্গালুরুতে মায়ের কাছে ফিরতে পারেনি। অবশেষে মা ও ছেলের দেখা হল।

সোমবার থেকেই দেশে অভ্যন্তরীণ যাত্রীবাহী বিমান পরিবহণ শুরু হল। আর তার প্রথম দিনেই বিহান ফিরল মায়ের কাছে। কিন্তু ৫ বছরের ছেলেকে যেখানে পাড়ার মোড়ে একা যেতে দেওয়া হয়না, সেখানে বিহান কিন্তু একাই ফিরল দিল্লি থেকে বেঙ্গালুরু। পরনে হলুদ জ্যাকেট। হাতে নীল দস্তানা। মুখে হলুদ মাস্ক পড়ে হাতে একটি স্পেশাল ক্যাটাগরি লেখা প্ল্যাকার্ড নিয়ে বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে হাজির হয় সে। বিমানে একা আসা, বিমান থেকে একাই নামা। তারপর মাকে খুঁজে নেওয়া। সবটাই একা করল এই ৫ বছরের একরত্তি ছেলে।

বিহানের এই সাহসিকতায় সব যাত্রীই খুশি, হতবাকও। এদিকে মা বিহানের জন্য অধীর অপেক্ষায় দাঁড়িয়েছিলেন বিমানবন্দরে। ছেলে একা ফিরছে। এমন এক কঠিন সময়। মায়ের মন তাকে না দেখা পর্যন্ত উতলা হওয়াটাই স্বাভাবিক ছিল। তারপর ছেলেকে কাছে পেয়ে আনন্দ ধরে রাখতে পারেননি মা। ৩ মাস ছেলের সঙ্গে দেখা নেই। তারপর অবশেষে এদিন ফের মায়ের কোলে ফিরল ৫ বছরের বিহান। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026