National

নাগাল্যান্ডেও শেষরক্ষা হল না, ঢুকে পড়ল করোনা

সিকিমে প্রথম করোনা রোগীর খোঁজ মেলার ২ দিনের মধ্যেই নাগাল্যান্ডেও মিলল করোনা আক্রান্তের হদিশ।

কোহিমা : দেশে যখন এক এক করে রাজ্যে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ছিল তখনও সিকিম বা নাগাল্যান্ডের মত রাজ্যগুলি করোনা মুক্তই ছিল। গত ২ মাসে যেখানে দেশে করোনা সংক্রমিতের সংখ্যা হুহু করে বেড়েছে তখনও সিকিমে করোনা ছিলনা। নাগাল্যান্ডে করোনা ছিলনা। সিকিমে এক পড়ুয়া দিল্লি থেকে ফেরার পরই সেখানে প্রথম করোনা রোগীর খোঁজ মেলে গত ২ দিন আগে। আর তারপরই পরিযায়ী শ্রমিকরা রাজ্যে ফিরতেই নাগাল্যান্ডে ঢুকে পড়ল করোনা।

দক্ষিণ ভারত থেকে ফেরা একদল পরিযায়ী শ্রমিকের হাত ধরেই যে করোনা নাগাল্যান্ডে ঢুকেছে তা মেনে নিচ্ছে নাগাল্যান্ড সরকার। সদ্যই চেন্নাই থেকে নাগাল্যান্ডে ফিরেছেন ৩ শ্রমিক। তাঁদের নমুনা পরীক্ষার পর সোমবার জানা যায় তাঁদের দেহে করোনা বাসা বেঁধেছে। নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী ট্যুইট করে জানিয়েছেন, কোহিমাতে ১ জন ও দিমাপুরে ২ জনের দেহে করোনার হদিশ মিলেছে।

নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী ট্যুইটে একথাও জানিয়েছেন যে এ নিয়ে আতঙ্কিত হওয়ার কারণ নেই। দায়িত্বের সঙ্গে এই পরিস্থিতির মোকাবিলা করা হবে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। কন্টেনমেন্ট নিয়ে যাবতীয় পদক্ষেপ ও কন্টাক্ট ট্রেসিংও করা হবে। প্রসঙ্গত দেশে পরিযায়ী শ্রমিকরা তাঁদের নিজ নিজ রাজ্যে ফেরার পরই দেখা যাচ্ছে অসম সহ উত্তরপূর্ব ভারতে করোনা ছড়ানোর প্রবণতা বাড়ছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026