National

শেষরক্ষা করতে পারল না সিকিম

শেষরক্ষা করতে পারল না সিকিম। দেশের এই রাজ্য এই করোনা ছড়িয়ে পড়ার সময়েও খবরের শিরোনামে ছিল। কিন্তু সেই ছন্দ অবশেষে ভাঙল।

গ্যাংটক : ভারত জুড়ে ক্রমশ এক এক করে রাজ্যে করোনা সংক্রমিতের খোঁজ মিলতে থাকে। ছড়িয়ে পড়তে থাকে করোনা। ভারতে প্রথম করোনা রোগীর খোঁজ মেলার পর থেকে প্রায় ৪ মাস হতে চলল। কিন্তু এতদিনেও দেশের একটি রাজ্য সিকিমে কোনও করোনা রোগী ছিলেন না। সব রাজ্যেই যখন একে একে করোনা রোগী পাওয়া যাচ্ছিল তখনও সিকিম ছিল করোনা মুক্ত। লকডাউন দফায় দফায় জারি হয়ে এখন সব খুলতেও শুরু করেছে। তখনও সিকিমকে করোনা স্পর্শ করতে পারেনি। কিন্তু সেই সিকিমও শেষরক্ষা করতে পারল না।

সিকিমে অবশেষে মিলল করোনা রোগীর খোঁজ। সিকিমের এক পড়ুয়া দিল্লি থেকে ফেরার পর তাঁর দেহে করোনা পাওয়া গিয়েছে। তাঁর উপসর্গ দেখা দেওয়ায় লালারস সংগ্রহ করে তা উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছিল। সেই রিপোর্ট গত শনিবার পজিটিভ আসে। দক্ষিণ সিকিমের রাবাংলার বাসিন্দা ওই ছাত্রকে গ্যাংটকের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতির জন্য ওই ছাত্র বর্তমানে দিল্লিতেই থাকছিলেন। গত সপ্তাহে তিনি আরও কয়েকজনের সঙ্গে বাসে করে সিকিমে ফেরেন। সিকিম সরকার সবে ঘোষণা করেছে যে নবম শ্রেণি থেকে বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত পড়ুয়াদের ক্লাস আগামী ১৫ জুন থেকে সিকিমে শুরু হয়ে যাবে। আর ঠিক তারপরই সিকিমে মিলল প্রথম করোনা রোগী। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026