National

যুবকের মাথা এফোঁড়ওফোঁড় করে গুলি লাগল সন্তানসম্ভবা স্ত্রীর থুতনিতে

নিজের গাড়িতে বসেই নিজের মাথায় বন্দুকের নল ঠেকালেন ৩৪ বছরের যুবক। তারপর টিপে দিলেন ট্রিগার।

গুরুগ্রাম : রাত তখন ১০টা। গত শুক্রবারের কথা। করোনা বিধ্বস্ত দিল্লিতে ক্রমে ফিরতে থাকা ছন্দে এখন গাড়ি রাস্তায় বার হচ্ছে। তেমনই একটি গাড়ি গিয়ে দাঁড়ায় রামপুরা ফ্লাইওভারে। বড় গাড়ি। গাড়িতে বসে আছেন ২ জন। সম্পর্কে স্বামী-স্ত্রী। রাতে বাইরের আবহাওয়া মোটের ওপর শান্ত হলেও গাড়ির মধ্যে তখন ঝড় বইছে। স্বামী-স্ত্রীর ঝগড়া তখন কার্যত সপ্তমে চড়েছে। এরমধ্যে আচমকাই পকেট থেকে বন্দুক বার করেন ৩৪ বছরের রবি কুমার। তারপর নিজের মাথায় ঠেকিয়ে ট্রিগার টিপে দেন।

পুলিশ জানাচ্ছে গুলি রবি কুমারের মাথা এফোঁড়ওফোঁড় করে গিয়ে লাগে পাশে বসা সন্তানসম্ভবা স্ত্রীর থুতনিতে। বিষয়টি নজরে পড়ে আশপাশের লোকজনের। তাঁরাই পুলিশে খবর দেন। দ্রুত রবি কুমার ও তাঁর স্ত্রীকে, ২ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

মাথায় গুলি সত্ত্বেও রবি কুমার প্রাণে মারা যাননি। তাঁর অবস্থা আশঙ্কাজনক। স্ত্রীও হাসপাতালে ভর্তি। পুলিশ তদন্তে নেমে জানতে পেরেছে স্ত্রী রিয়া ৭ মাসের সন্তানসম্ভবা। ২৪ বছর বয়সী রিয়া অবশ্য রবি কুমারের দ্বিতীয় পক্ষের স্ত্রী।

রিয়া পুলিশকে জানিয়েছেন, তিনি ৭ মাসের সন্তানসম্ভবা। তাঁর শুক্রবার চিকিৎসককে দেখাতে যাওয়ার ছিল। স্বামী রবি কুমার তাঁকে নিয়ে চিকিৎসকের কাছে যান।

এদিকে মাস দুয়েক হল চাকরি গেছে রবি কুমারের। তা নিয়ে তিনি অবসাদে ভুগছিলেন। এই নিয়েই স্বামী-স্ত্রীতে ঝগড়া শুরু হয়। তারপরই এই কাণ্ড করেন রবি। পুলিশ ঘটনার তদন্ত চালাচ্ছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026