National

মায়ের বকুনি, চরম পদক্ষেপ কিশোরীর

মা বকতেই পারেন। কিন্তু মায়ের বকুনি মেনে নিতে পারল না এক কিশোরী। নিল চরম পদক্ষেপ।

বালিয়া : একটানা ফোনে একজনের সঙ্গে কথা বলে যাচ্ছিল ১৬ বছরের মেয়েটি। এভাবে ফোনে এক টানা কথা বলা মেনে নিতে পারেননি মা। ফোন রাখার পর মা ফোনে এভাবে কথা বলার জন্য মেয়েকে বকুনি দেন। ফোনের উল্টোপারে যার সঙ্গে এতক্ষণ কথা বলে মেয়েটি তাকে যে তিনি পছন্দ করছেন না তা স্পষ্ট জানান মেয়েকে। মা মেয়েকে বকতেই পারেন। কিন্তু মায়ের বকুনিও সহ্য করতে পারল না মেয়েটি।

পুলিশ জানাচ্ছে একটি মেয়ে সিলিং থেকে ঝুলছে বলে খবর পেয়ে তারা দ্রুত সেখানে হাজির হয়। দেখা যায় একটি ঘরে সিলিং ফ্যানের থেকে ঝুলছে আশা পাসোয়ান নামে এক ১৬ বছরের কিশোরীর দেহ। দেহটি ময়নাতদন্তে পাঠায় পুলিশ। ঘর খুঁজে ফেললেও কোনও সুইসাইড নোট পানানি তদন্তকারী আধিকারিকরা।

পুলিশ জানিয়েছে, পরিবারের সঙ্গে কথা বলে তারা জানতে পারে মায়ের বকুনি খাওয়ার পর গত শুক্রবার রাতে সকলে যখন অন্য ঘরে ঘুমচ্ছেন তখনই কোনও এক ফাঁকে ওই কিশোরী পাশের ঘরে গিয়ে আত্মহত্যা করে। এখনও পর্যন্ত পুরো ঘটনাকে আত্মহত্যা বলেই মনে করছে পুলিশ। তবে তদন্ত চলছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে উত্তরপ্রদেশের বালিয়া জেলার মাঝাউয়ান গ্রামে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026