National

অভিনেত্রীকে আধঘণ্টার জন্য অপহরণ করে শ্লীলতাহানি, তোলা হল ভিডিও

শনিবার ভোর। নিজের গাড়িতেই এক পরিচালকের বাড়ি যাচ্ছিলেন মালয়ালম সিনেমার নায়িকা ভাবনা। কোচি শহরের আঙ্গামালি এলাকায় গাড়ি পৌছনোর পর আচমকাই গাড়ির পিছনে ধাক্কা মারে অন্য একটি গাড়ি। হাল্কা ছোঁয়া হলেও দাঁড়িয়ে পড়ে ভাবনার গাড়ি। অভিযোগ সেই সময় ৩ জন যুবক আচমকাই গাড়িতে উঠে বসে পড়ে। তাদের নিয়ন্ত্রণে চলে যায় গাড়িটি। অভিযোগ চালককে গাড়ি চালাতে বলে ভাবনার শ্লীলতাহানি করে তারা। সেসব ছবিও ক্যামেরাবন্দি করা হয়। তোলা হয় ভিডিও। এভাবে আধঘণ্টা চলার পর যখন গাড়িটি কাক্কানাডু পৌঁছয়, তখন গাড়ি থামিয়ে অন্য একটি গাড়িতে চড়ে চম্পট দেয় তারা। মানসিকভাবে কার্যত ট্রমার শিকার ভাবনা কোনওক্রমে কাছের এক সিনেমা নির্দেশকের বাড়িতে গিয়ে সব জানান। ওই নির্দেশকই পুলিশে খবর দেন। ভাবনার অভিযোগ তাঁর গাড়ির চালকও এই ঘটনায় কোনওভাবে যুক্ত। তাঁর অভিযোগক্রমে ভাবনার গাড়ির চালককে গ্রেফতার করেছে পুলিশ। বাকি অভিযুক্তদের খোঁজ চলছে।

 

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026