ফাইল : খাদে পড়ে দুমড়ে মুচড়ে যাওয়া দুর্ঘটনাগ্রস্ত বাস, ছবি - আইএএনএস
ভাগলপুর : বাস ও ট্রাকের সংঘর্ষে মারা গেলেন ৬ জন শ্রমিক। বাসটি মঙ্গলবার সকালে বিহারের ভাগলপুর জেলার খরিক থানা এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে।
পুলিশ সূত্রে খবর, একটি বাস দ্বারভাঙ্গা থেকে ডান্ডির দিকে যাচ্ছিল। এরমধ্যে আম্ভো চক মোড়ের কাছে উল্টোদিক থেকে আসা একটি লোহাবোঝাই ট্রাক বাসটিকে ধাক্কা মারে। সংঘর্ষের ফলে ট্রাকটি উল্টে যায়।
ট্রাকটিতে লোহার পাইপের উপর বসেছিলেন বেশ কয়েকজন শ্রমিক। ট্রাকটি উল্টে যাওয়ার সময় শ্রমিকরা সবাই লোহার পাইপের নিচে চাপা পড়ে যান।
এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, বেশ কয়েকজন স্থানীয় বাসিন্দা ও পুলিশকর্মীরা ঘটনাস্থলে গিয়ে রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে থাকা বড় বড় লোহার পাইপগুলি সরিয়ে দেন। ওই আধিকারিক জানিয়েছেন, এই ঘটনায় ৬ জন শ্রমিক মারা গিয়েছেন। পুলিশ পাইপগুলি দ্রুত সরিয়ে দেওয়ার কাজে হাত লাগায়। আশঙ্কা করা হচ্ছে দুর্ঘটনাস্থলে আরও দেহ চাপা পড়ে থাকতে পারে।
এই ঘটনায় ৪ ব্যক্তিও আহত হয়েছেন। ঘটনার পর থেকে ট্রাক চালক পলাতক। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…