National

১ লক্ষ পার করল ভারত

করোনা সংক্রমণ প্রতিদিনই দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে। মঙ্গলবার ১ লক্ষ পার করল দেশে করোনা সংক্রমিতের সংখ্যা।

নয়াদিল্লি : সোমবারই পরিস্কার হয়ে গিয়েছিল ভারতে করোনা সংক্রমিতের সংখ্যা ১ লক্ষ ছোঁয়া নিছক সময়ের অপেক্ষা। হলও তাই। একদিনে ৪ হাজার ৯৭০ জন নতুন করোনা সংক্রমিতের হাত ধরে দেশে করোনা সংক্রমিতের সংখ্যা পৌঁছে গেল ১ লক্ষ পারে।

মঙ্গলবার সকাল পর্যন্ত দেশে করোনা সংক্রমিতের সংখ্যা দাঁড়াল ১ লক্ষ ১ হাজার। এমনই জানাচ্ছে স্বাস্থ্যমন্ত্রক। গত একদিনে খতিয়ান অনুযায়ী দেশে ১৩৪ জনের করোনা সংক্রমণে মৃত্যু হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া খতিয়ান অনুযায়ী দেশে করোনা সংক্রমিতের সংখ্যা ১ লক্ষ পার করেছে। যারমধ্যে ৫৮ হাজার ৩০২ জন হাসপাতালে ভর্তি। ৩৯ হাজার ১৭৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। আর মৃত্যু হয়েছে ৩ হাজার ১৬৩ জনের। মহারাষ্ট্রই করোনা সংক্রমণ ও করোনায় মৃত্যুর নিরিখে দেশের মোট সংখ্যার এক তৃতীয়াংশ দখল করেছে। মহারাষ্ট্র এদিন সংক্রমণের হিসাবে ৩৫ হাজার পার করেছে। এরপরেই রয়েছে গুজরাট ও তামিলনাড়ু। ২ রাজ্যই ১১ হাজার পার করেছে সংক্রমিতের নিরিখে।

বিশ্বে এখন পর্যন্ত করোনা সংক্রমণের শিকার হয়েছেন ৪৮ লক্ষ ৯৮ হাজার-এর ওপর মানুষ। যারমধ্যে মৃত্যু হয়েছে ৩ লক্ষ ২০ হাজারের ওপর মানুষের। সুস্থ হয়েছেন ১৯ লক্ষ ৮ হাজারের ওপর মানুষ। বিশ্বে এখনও করোনা সংক্রমিত ও করোনায় মৃত্যুর নিরিখে শীর্ষে রয়েছে আমেরিকা।

আমেরিকায় এখনও সাড়ে ১৫ লক্ষ মানুষ করোনা সংক্রমণের শিকার হয়েছেন। যারমধ্যে ৯২ হাজার মানুষের মৃত্যু হয়েছে। সংক্রমণের নিরিখে ইউরোপের সব দেশকে পিছনে ফেলে বিশ্বের মধ্যে ২ নম্বরে উঠে এসেছে রাশিয়া। তবে রাশিয়ায় সংক্রমিতের সংখ্যা ২ লক্ষ ৯০ হাজার পার করলেও সেখানে মৃত্যু হয়েছে ২ হাজার ৭২২ জনের। যে সংখ্যাটা ভারতের চেয়েও কম। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026