আগুন, প্রতীকী ছবি
গোয়ালিয়র : বাড়ির দোতলায় থাকেন তাঁরা। এক পরিবারের ৮ জন। একসঙ্গেই বাস। লকডাউনে সকলেই বাড়িতে। আর সকালের দিকে সাধারণ সময়েও সকলে বাড়িতই থাকেন। তারপর যে যাঁর কাজে বার হন।
আচমকাই আগুনের লেলিহান শিখা তাঁদের গ্রাস করে সোমবার সকালে। আগুন এত দ্রুত ছড়ায় যে পরিবারের কেউ বাইরে বার হয়ে আসার সময়টুকুও পাননি।
কীভাবে আগুন, কোথা থেকে আগুন কিছু বুঝে ওঠার আগেই প্রবল ধোঁয়া আর আগুনে লুটিয়ে পড়তে থাকেন পরিবারের সদস্যরা। ঝলসে যেতে থাকে শরীর। এদিকে আগুন লাগার খবর পেয়ে সেখানে হাজির হয় দমকলের ৩টি ইঞ্জিন। তারাই বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তারপর বাড়ির দোতলা থেকে পরিবারের ৫ জনের দগ্ধ মৃতদেহ বার করে আনেন দমকলকর্মীরা। ৩ জন অবশ্য এখনও মৃত্যুর সঙ্গে লড়াই করছেন।
সোমবার সকালে ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের গোয়ালিয়রের রোশনিঘর এলাকায়। ওই পরিবার যে বাড়িতে থাকত সেই বাড়িটির একতলায় একটি রঙের দোকান রয়েছে। সেই দোকানটিতে আগুন লাগে। তারপর তা দ্রুত দোতলায় ছড়িয়ে পড়ে। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, এটা শর্টসার্কিট থেকেই ঘটেছে। তবে সঠিক কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…