National

বাড়ি ফিরতে মাঠে থিকথিকে ভিড়, শিকেয় সামাজিক দূরত্ব

হাজার হাজার মানুষের ভিড় জমল মাঠে। প্রশাসন সেখান থেকে তাঁদের বাড়ি ফেরার বন্দোবস্ত করল ঠিকই, কিন্তু সারাদিন এই থিকথিকে ভিড় সামাজিক দূরত্ববিধির পরিহাস বানিয়ে ছাড়ল।

গাজিয়াবাদ : পরিযায়ী শ্রমিকরা এখন বাড়ি ফিরছেন বিভিন্ন প্রান্ত থেকে। প্রায় ২ মাস বাড়ি থেকে দূরে কাজকর্মহীনভাবে লকডাউনের মধ্যে কাটাতে কাটাতে তাঁরা এখন কার্যত বাড়ি ফিরতে মরিয়া। গ্রীষ্মের এই গরমের সঙ্গে লড়াই করে দিনের পর দিন পথ হাঁটছেন তাঁরা। আবার কেউ ট্রেনে, বাসে যাচ্ছেন বাড়ি।

রাজ্যসরকারগুলি তাঁদের ফেরার বন্দোবস্তও করছে। কিন্তু সেই বন্দোবস্তে সামাজিক দূরত্ববিধি অনেক সময়েই শিকেয় উঠছে। যার চমকে ওঠার মত উদাহরণ হয়ে রইল গাজিয়াবাদের রামলীলা ময়দান।

দিল্লি হয়ে বাড়ি ফেরার জন্য প্রশাসনের পরামর্শেই সোমবার সকাল থেকে গাজিয়াবাদের রামলীলা ময়দানে ভিড় জমতে থাকে। ক্রমশ ভিড় বাড়তে বাড়তে এক সময় হাজার হাজার মানুষের থিকথিকে ভিড়ে মাঠ পূর্ণ হয়ে যায়। শুরু হয়ে যায় বাড়ি ফেরার জন্য গাদাগাদি, ধাক্কাধাক্কি। মহিলা, পুরুষ সকলেই একসঙ্গে লড়াই করতে থাকেন বাড়ির যান পাওয়ার সুযোগ নিশ্চিত করতে। ফলে সেখানে সামাজিক দূরত্ব কার্যত পরিহাসে পরিণত হয়।

পুলিশ প্রশাসন অনেক চেষ্টা করেও এই ভিড়কে সহজে বাগে আনতে পারেনি। প্রবল ভিড়, ঠাসাঠাসি সমালাতে পুলিশকে হিমসিম খেতে হয়। ক্রমে পরিযায়ী শ্রমিকদের এক এক করে ট্রেনে বাসে চড়ার বন্দোবস্ত করা হতে থাকে। ফলে দেখা যায় দুপুরের পর রামলীলা ময়দান অনেকটা ফাঁকা হয়। কিন্তু সারাদিনে সেখানে হাজার হাজার মানুষের যে ঠাসাঠাসি ভিড় হল তাতে করোনা চেন ভাঙার রাস্তা কী আদৌ পরিস্কার হল?

এত মানুষ যে বাড়িতে থেকে লড়াই করছেন তাতে কী এই ধরনের ঘটনা জল ঢালছে না? প্রশ্ন উঠছে। কারণ এদিন গাজিয়াবাদের রামলীলা ময়দান বলেই নয়, যেসব বাসে করে শ্রমিকরা ফিরছেন তেমন বেশ কিছু বাস বোঝাই অবস্থায় গেছে। অনেক বাসে শ্রমিকদের ভিতরে তিলমাত্র জায়গা না থাকায় দরজা ধরে ঝুলতেও দেখা গেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026