কোভিড-১৯, প্রতীকী ছবি
নয়াদিল্লি : বিশ্বে প্রতি এক লক্ষ মানুষে করোনা সংক্রমিতের হার ৬০ জন। অর্থাৎ ১ লক্ষ মানুষের গড়ে ৬০ জন সংক্রমণের শিকার। সেখানে ভারতে সংক্রমিত কত জানেন?
স্বাস্থ্যমন্ত্রক সোমবার জানিয়েছে, ভারতে প্রতি এক লাখে সংক্রমিতের সংখ্যা গড়ে ৭.১ জন। অনুমেয় যে বিশ্বের তুলনায় ভারতে সংক্রমণের হার কার্যত নগণ্য। স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু-কে জানিয়েছেন ভারত করোনা রুখতে যতদূর করা যায় সব করেছে।
স্বাস্থ্য মন্ত্রক একটি খতিয়ান দিয়ে শুধু বিশ্ব বলেই নয়, বেশ কয়েকটি দেশের প্রতি এক লক্ষে সংক্রমণের হার তুলে ধরে ভারতের অবস্থান বোঝানোর চেষ্টা করেছে। খতিয়ানে দেখানো হয়েছে, স্পেনে এখনও পর্যন্ত প্রতি ১ লক্ষ মানুষে সংক্রমণের হার সর্বাধিক। প্রতি লাখে গড়ে ৪৯৪ জন সংক্রমণের শিকার। তারপরেই রয়েছে আমেরিকা। সেখানে প্রতি লাখে সংক্রমিতের সংখ্যা ৪৩১ জন। তারপরে রয়েছে ইতালি। সেখানে প্রতি লাখে ৩৭২ জন এবং ব্রিটেনে প্রতি লাখে ৩৬১ জন সংক্রমণের শিকার।
স্বাস্থ্য মন্ত্রক সোমবার আরও জানিয়েছে যে ভারতে করোনা থেকে সুস্থ হয়ে ওঠার হারও ক্রমশ বাড়ছে। সোমবার তা দাঁড়িয়েছে ৩৮.২৯ শতাংশে। সোমবার ২ হাজার ৭১৫ জন করোনা রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। স্বাস্থ্যমন্ত্রকের তরফে আরও জানানো হয়েছে যে দেশের কন্টেনমেন্ট জোনগুলিতে যেখানে সংক্রমিতের সংখ্যা বাড়ছে সেখানে বাড়ি বাড়ি করোনা পরীক্ষা করার ব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…