National

একদিনে ভারতে করোনা সংক্রমণে রেকর্ড

চতুর্থ দফার লকডাউন শুরু হল সোমবার থেকে। এদিকে ভারতেও একদিনে রেকর্ড অঙ্ক ছুঁল নতুন করে করোনা সংক্রমিতের সংখ্যা।

নয়াদিল্লি : ভারতে করোনা সংক্রমণ বেড়েই চলেছে। প্রতিদিনই নতুন শিখর ছুঁচ্ছে নতুন করে করোনা সংক্রমিতের সংখ্যা। সোমবার সকালে স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে গত ২৪ ঘণ্টায় ভারতের ৫ হাজার ২৪২ জন করোনা সংক্রমিতের খোঁজ পাওয়া গিয়েছে। ফলে ভারতে করোনা সংক্রমিতের সংখ্যা গিয়ে দাঁড়াল ৯৬ হাজার ১৬৯ জনে। ফলে একদিনে সংক্রমণে এই প্রথম যেমন ভারত ৫ হাজার পার করল, তেমনই সংক্রমিতের সংখ্যায় ১ লক্ষ পার করা এখন সময়ের অপেক্ষা।

গত ২৪ ঘণ্টায় যেখানে ৫ হাজার ২৪২ জন নতুন করে সংক্রমিত হয়েছেন তেমন, মৃত্যু হয়েছে ১৫৭ জনের। ফলে ভারতে মোট মৃতের সংখ্যা গিয়ে দাঁড়াল ৩ হাজার ২৯। এদিনই মৃত্যুর নিরিখে ৩ হাজারের অঙ্ক পার করল ভারত। দেশের এক তৃতীয়াংশ করোনা সংক্রমিত রয়েছেন শুধু মহারাষ্ট্রেই। মহারাষ্ট্রে ৩৩ হাজার ৫৩ জন করোনা রোগী রয়েছেন। মৃত্যু হয়েছে ১১৯৮ জনের। দেশের মধ্যে করোনায় মৃত্যুও হয়েছে মহারাষ্ট্রই সর্বাধিক।

সংক্রমিত ও মৃত্যুর নিরিখে দেশের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে গুজরাট। গুজরাটে সংক্রমিত ১১ হাজার পার করেছে। মৃত ৬৫৯ জন। তৃতীয় স্থানে রয়েছে তামিলনাড়ু। সেখানে সংক্রমিত ১১ হাজার পার করেছে। এর পরেই ১০ হাজারের ওপর সংক্রমিত নিয়ে চতুর্থ স্থানে রয়েছে দিল্লি। ৪ হাজারের ওপর সংক্রমিত রয়েছেন রাজস্থান, মধ্যপ্রদেশ ও উত্তরপ্রদেশে। হাজারের ওপর করোনা সংক্রমণে সবচেয়ে এগিয়ে রয়েছে পশ্চিমবঙ্গ। এছাড়াও রয়েছে অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, পঞ্জাব, জম্মু কাশ্মীর, কর্ণাটক ও বিহার। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

পশ্চিম এশিয়ার পরিস্থিতির মাঝেই ট্রাম্পের মুকুটে নতুন পালক

পশ্চিম এশিয়া জ্বলছে। অনেক দেশেই জ্বালানি সমস্যা ক্রমশ বৃহৎ আকার নিচ্ছে। এসবের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট…

April 1, 2026

ভোরে হোটেলের ঘরে আশ্চর্য শব্দ, ঘুম ভেঙে দম্পতি দেখলেন মূর্তিমানকে

বিলাসবহুল হোটেলের ঘরে সুখনিদ্রায় মগ্ন দম্পতির ঘুম ভেঙে যায় এক আশ্চর্য শব্দে। ঘুম থেকে উঠে…

April 1, 2026

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026