National

দেশজুড়ে লকডাউনের মেয়াদ আরও বাড়ল

তৃতীয় দফার লকডাউন রবিবার শেষ হচ্ছে। তার আগেই চতুর্থ দফার লকডাউন ঘোষণা হয়ে গেল।

নয়াদিল্লি : দেশজুড়ে লকডাউনের মেয়াদ যে আরও বাড়তে চলেছে তা গত মঙ্গলবার প্রধানমন্ত্রীর বক্তব্য থেকেই স্পষ্ট ছিল। কিন্তু কতদিন বাড়বে লকডাউনের মেয়াদ? সেটা পরিস্কার ছিল না। প্রধানমন্ত্রী এটাও ইঙ্গিত দিয়েছিলেন যে চতুর্থ দফার লকডাউনের চেহারা হবে একটু অন্যরকম। সেক্ষেত্রে কী কী নিয়ম হবে বা পালনীয় হবে তা পরে জানিয়ে দেওয়া হবে বলেও জানিয়েছিলেন প্রধানমন্ত্রী। রবিবার জাতীয় বিপর্যয় মোকাবিলা দফতরের তরফে ৩১ মে পর্যন্ত লকডাউন বৃদ্ধির ঘোষণা করা হয়। ফলে দেশজুড়ে লকডাউন আরও ২ সপ্তাহ বাড়ল।

প্রথম ও দ্বিতীয় দফার লকডাউন ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নিজেই। তৃতীয় দফার লকডাউন ঘোষণা করে স্বরাষ্ট্রমন্ত্রক। এবার চতুর্থ দফার কথা জানাল জাতীয় বিপর্যয় মোকাবিলা দফতর। তবে চতুর্থ দফার লকডাউনে কার্যত কেন্দ্র রাজ্যগুলির দিকেই বল ঠেলে দিয়েছে। রাজ্যগুলিকেই স্থির করতে হবে তাদের রাজ্যের সবুজ, কমলা ও লাল জোন। এলাকা ভিত্তিক কী ছাড় দেওয়া হবে তাও রাজ্যসরকারই স্থির করবে।

চতুর্থ দফার লকডাউনে বিমান চলাচলে নিষেধাজ্ঞা বলবত রেখেছে কেন্দ্র। তাছাড়া মেট্রো রেল, শপিং মল, জিম, বার, অডিটোরিয়াম, সিনেমা হল, মাল্টিপ্লেক্স, বড় জমায়েতে নিষেধাজ্ঞা বলবত থাকবে চতুর্থ দফার লকডাউনেও। সকাল ৭টা থেকে সন্ধে ৭টা পর্যন্তই মানুষ বাইরে বার হতে পারবেন। ১০ বছরের কম বা ৬০ বছরের বেশি বয়স্ক মানুষের রাস্তায় বার হওয়া নিষেধ।

কেন্দ্র আরও জানিয়েছে, আন্তঃরাজ্য বাস বা অন্য যানবাহনের পরিষেবা ও রাজ্যের মধ্যে বাস ও অন্যান্য যান বাহনের পরিষেবা চালু করতে তাদের আপত্তি নেই। কিন্তু সংশ্লিষ্ট রাজ্য তাদের মত করে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারবে। স্পোর্টস স্টেডিয়াম খুলতে পারে, তবে দর্শক আসতে পারবে না। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026