National

শক্তিশালী হচ্ছে ঘূর্ণিঝড় আম্ফান, মঙ্গল থেকে রাজ্যে বৃষ্টির পূর্বাভাস

বঙ্গোপসাগরে তৈরি গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ের রূপ নিতে আরও ১ দিন নেবে বলে মনে করছেন আবহবিদেরা। সেই ঘূর্ণিঝড় আম্ফান-এর প্রভাবে আগামী মঙ্গলবার থেকেই রাজ্যে বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস।

দক্ষিণ বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ ঘনীভূত হচ্ছে। আবহাওয়া দফতর মনে করছে শনিবার বিকেলের মধ্যে তা ঘূর্ণিঝড়ের চেহারা নেবে। সেই ঘূর্ণিঝড় আম্ফান তখন মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করবে। তারপর তা ক্রমশ স্থলভাগের দিকে এগোবে। কিন্তু কোন দিকে? সেটা এখনও আবহবিদদের কাছে পরিস্কার নয় যে তা ওড়িশা নাকি পশ্চিমবঙ্গের দিকে এগোবে। তবে প্রাথমিকভাবে তাঁদের অনুমান আম্ফান ওড়িশার দক্ষিণ ও অন্ধ্রপ্রদেশের উত্তর ভাগে আছড়ে পড়তে পারে। সেক্ষেত্রে এর ঝাপটা এসে লাগবে পশ্চিমবঙ্গের ওপর।

আবহাওয়া দফতরের পূর্বাভাস ওড়িশা উপকূল জুড়ে বৃষ্টি শুরু হয়ে যেতে পারে আগামী সোমবার থেকে। সোমবার থেকে পশ্চিমবঙ্গের আকাশেও মেঘের সঞ্চার শুরু হতে পারে। বদলে যেতে পারে আবহাওয়া। তবে এ রাজ্যে বৃষ্টি মঙ্গলবার থেকে শুরু হবে বলেই এখনও পর্যন্ত মনে করছেন আবহবিদেরা। পশ্চিমবঙ্গে সেক্ষেত্রে বৃষ্টি হবে মঙ্গল ও বুধবার। যদি আম্ফান আছড়ে পড়ে ওড়িশা ও অন্ধ্র উপকূলে।

আপাতত রাজ্যে ক্রমশ পারদ চড়ছে। জ্যৈষ্ঠের প্রথম দিনে শুক্রবার রীতিমত জ্বলছে শহর থেকে গ্রাম। আগুনে গরমে লকডাউনে গৃহবন্দি মানুষেরও প্রাণ ওষ্ঠাগত। অনেকে যাঁরা লকডাউন বলে সকালের দিকেই বেরিয়ে প্রয়োজনীয় জিনিসপত্র কিনে বাড়ি ঢুকে পড়ছেন তাঁরাও সকালেই টের পাচ্ছেন উত্তাপের প্রকোপ। এদিন আবহাওয়া দফতরের পূর্বাভাসে সামনের সপ্তাহের শুরু থেকে আবার হয়তো বদলে যেতে চলেছে আবহাওয়া। গরম উধাও হয়ে ফের জোলো বর্ষার মত আমেজ গ্রাস করতে পারে রাজ্যের অধিকাংশ এলাকা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

মিথুন রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026