National

বাড়ি ফেরার কোনও রাস্তা খোলা নেই, অবসাদ নিল প্রাণ

বাড়ি ফেরার কোনও রাস্তাই খোলা নেই। চাইলেই বাড়ি ফেরা যাবে না। এই অবসাদ প্রাণ কাড়ল এক তরতাজা তরুণীর।

মাত্র ৩ মাস হল কাজে যোগ দিয়েছিলেন তিনি। একটি ফ্ল্যাটে পরিচারিকার কাজে যোগ দেন। রাতদিনের পরিচারিকা। ওই ফ্ল্যাটেই থাকা। এই শর্তেই কাজে যোগ দেন অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা জেলার বাসিন্দা ইরাবল্লি। মাত্র ২০ বছর বয়স। বাড়ির প্রতি একটা টান মাঝে মধ্যেই অনুভব করতেন। কিন্তু হায়দরাবাদের মণিকোন্দা এলাকার বর্ধিষ্ণু ল্যানকো হিলস-এর একটি ফ্ল্যাটে কর্মরত ইরাবল্লির পক্ষে এতটা পথ চাইলেই যাওয়া সম্ভব ছিলনা। আর লকডাউন শুরুর পর তো নয়ই। লকডাউন শুরুর আগেই তিনি ওই ফ্ল্যাটে কাজে যোগ দেন। তারপর লকডাউন। এরমধ্যেই কদিন আগে ইরাবল্লি খবর পান তাঁর দিদির সন্তান হয়েছে।

দিদির সন্তানকে দেখতে চেয়ে মাকে ফোন করেন ইরাবল্লি। জানান তিনি খুব দ্রুত বাড়ি ফিরবেন। কিন্তু তাঁর মা ফোনে তাঁকে জানান, লকডাউনে আসার উপায় নেই। তাই তিনি যেন এখন আসার কথা মাথা থেকে বার করে দেন। কারণ ফেরার উপায় নেই। এটা জানার পর থেকেই মানসিক অবসাদ চরমে পৌঁছয় ইরাবল্লির। বুধবার তিনি ১৫ তলার ওই ফ্ল্যাটেই নিজের কাজ করছিলেন। আচমকাই ফ্ল্যাটের জানালা থেকে নিচে ঝাঁপ দেন ইরাবল্লি।

১৫ তলা থেকে নিচে পড়ার পর ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর যায় পুলিশে। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান এটা আত্মহত্যাই। লকডাউনে বাড়ি ফিরতে না পারার অবসাদ ইরাবল্লিকে পেয়ে বসেছিল। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। ইরাবল্লির বাড়িতে খবর পাঠানো হয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026