জীবন বাজি রেখে বাড়ির পথে পরিযায়ী শ্রমিকরা, ছবি - আইএএনএস
দেশে এসি ট্রেন ছুটছে মানুষকে গন্তব্যে পৌঁছতে। শ্রমিক স্পেশালও ছুটছে। কিন্তু এখনও অনেক এমন সব জায়গায় থাকা পরিযায়ী শ্রমিক রয়েছেন যাঁদের কাছে বাড়ি ফেরার একটাই উপায়। পুরো রাস্তাটা হেঁটে চলা। পকেট তাঁদের ফাঁকা। যেটুকু পুঁজি সঞ্চিত ছিল সব এই লকডাউনে খাবার খেতে শেষ হয়ে গেছে। আর কিছু করার নেই। তাই তাঁরা হাঁটা শুরু করেছেন।
৫০ জন শ্রমিকের একটি দলের সদস্য ঘনশ্যাম এমনই জানিয়েছেন। এই ৫০ জন শ্রমিক হেঁটে চলেছেন তাঁদের বাড়ির দিকে। মধ্যপ্রদেশের বাসিন্দা তাঁরা। অনেকেই থাকেন দামো নামে এলাকায়। দিল্লি থেকে হেঁটেই ফিরছেন তাঁরা। ৭০০ কিলোমিটার পথ তাঁরা হেঁটেই ফিরবেন বলে জানিয়ে দিয়েছেন মরিয়া মানুষগুলো।
পেটে খাবার নেই। মাথার ওপর আগুন ঢালছে সূর্য, রুক্ষ পথ ধরে তাঁরা এই পরিস্থিতিতেও হেঁটে চলেছেন। গত মঙ্গলবার দিল্লি থেকে হাঁটা শুরু করেন লকডাউনে এতদিন আটকে থাকা মানুষগুলো। আপাতত সব হারিয়ে তাঁরা বাড়িটা ফিরতে চান। তাতে যদি রাস্তায় মৃত্যুও হয় তাতেও পরোয়া নেই। এমন ভাবেই মনস্থির করে ফেলেছেন তাঁরা। ঘনশ্যাম জানিয়েছেন, সরকার এসি ট্রেন চালু করছে। কিন্তু তাঁদের পক্ষে ওই টাকা দিয়ে টিকিট কেনা অসম্ভব। তাই হাঁটা ছাড়া আর কোনও রাস্তা খোলা নেই।
শ্রমিকরা তাঁদের পরিবার নিয়েই নিজেদের বাড়ি ফিরছেন। ৫০ জনের দলে ৮টি শিশু রয়েছে। এতদিন যখন লকডাউন দিল্লিতেই কাটালেন তখন এঁরা এতদিন পর এমন করে কেন ছুটছেন বাড়ির দিকে? দলের এক সদস্য সংবাদ সংস্থা আইএএনএস-র প্রতিনিধিকে জানিয়েছেন, তাঁরা এতদিন দিল্লিতে ছিলেন একটি কমিউনিটি কিচেনের ভরসায়। সেখান থেকে খাবার পাচ্ছিলেন। তাই বেঁচে থাকতে পারছিলেন। পকেটে পয়সা নেই। ওই কিচেনও ২-৩ দিন আগে বন্ধ হয়ে গেছে। ফলে খাবারও নেই। এই অবস্থায় হেঁটেই প্রাণ হাতে করে বাড়ি ফিরতে চান তাঁরা। আর কোনও রাস্তা তাঁদের হাতে খোলা নেই। মাথায় নিজেদের জিনিসপত্র নিয়ে তাঁরা শরীরের সব শক্তিটুকু এক করে এগিয়ে চলেছেন বাড়ির দিকে। এখনও যে অনেকটা পথ হাঁটা বাকি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…