National

মাকে পারলেও ২ মেয়েকে উদ্ধার করতে পারলেননা সাহসী যুবক

গঙ্গায় স্নান করতে নেমেছিল ঠিকই। কিন্তু জল থেকে আর ওঠা হল না। জলেই ডুবে মৃত্যু হল ১ কিশোরী ও ১ তরুণীর।

প্রবল গরম। তাই ২ বোন মিলে স্থির করে তারা গঙ্গায় স্নান করবে। শরীরটা ঠান্ডা হবে। এখন লকডাউন চলায় গঙ্গার ঘাটেও তেমন ভিড় নেই। স্থানীয় হওয়ায় গঙ্গা পর্যন্ত পৌঁছতে সমস্যা হয়নি ২ জনের। তবে ২ জন একা গঙ্গা পর্যন্ত আসেনি। সঙ্গে ছিলেন তাদের মা। তারপর স্নান করতে তারা জলে নামে। মা ও ২ বোন মিলে গঙ্গায় স্নান করতে করতে এক সময় একটু গভীর জলের দিকে এগিয়ে যান। আর সেটাই কাল হয়। ৩ জনই জলে ডুবতে থাকেন। ৩ জনই বাঁচার আর্তি জানিয়ে চিৎকার করতে থাকেন।

মা ও ২ বোন যেখানে স্নান করছিলেন তার কাছেই গঙ্গায় স্নান করছিলেন এক যুবক। তিনি ৩ জনকে এভাবে ডুবতে দেখে তাঁদের বাঁচাতে এগিয়ে যান। ওই যুবকের তৎপরতায় মা রক্ষাও পান। মাকে দ্রুত পাড়ের কাছে এনে ওই যুবক এবার ওই ২ বোনকেও বাঁচাতে গঙ্গায় ঝাঁপ দেন। কিন্তু জলে তখন প্রবল কারেন্ট। ফলে মাকে বাঁচিয়ে ওই যুবক যতক্ষণে ফের জলে ঝাঁপ দিয়ে ২ বোনের কাছে পৌঁছন ততক্ষণে তারা তলিয়ে গেছে।

খবর যায় পুলিশে। পুলিশ দ্রুত হাজির হয়। আসেন জল পুলিশের বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত ডুবুরিরা। তাঁরা প্রবল স্রোতের গঙ্গায় ডুব দিয়ে শুরু করেন ১৪ বছরের স্বপ্না ও ২৩ বছরের নেহার খোঁজ। বেশ কিছুক্ষণ তল্লাশি চলার পর অবশেষে ২ বোনের দেহ উদ্ধার করতে সমর্থ হন তাঁরা। ২ জনের দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের প্রয়াগরাজের নেহরা ঘাটে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026