National

শশীর তুরুপের তাস, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হলেন পালানিস্বামী

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন এডাপাড্ডি পালানিস্বামী। এদিন তাঁকে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল বিদ্যাসাগর রাও। পালানিস্বামীর সঙ্গে ৩১ জন বিধায়কও শপথগ্রহণ করেন।

আগামী ১৫ দিনের মধ্যে তাঁর সংখ্যাগরিষ্ঠতা বিধানসভায় প্রমাণ করতে হবে শশীকলা ঘনিষ্ঠ এডিএমকে নেতা পালানিস্বামীকে। আয়ের সঙ্গে সঙ্গতিহীন মামলায় ইতিমধ্যেই একরাত গারদের পিছনে কাটিয়ে ফেলেছেন এডিএমকে নেত্রী শশীকলা।

জয়ললিতার মৃত্যুর পর পনিরসেলভমকে রাজ্যের মুখ্যমন্ত্রী করা হলেও শশীকলা তা মন থেকে মেনে নিতে পারেননি। ফলে বিধায়কদের একাংশের সমর্থনে পনিরকে সরিয়ে তিনি নিজের মুখ্যমন্ত্রী হওয়ার রাস্তা পাকা করেন। প্রাথমিকভাবে সব মেনে নিলেও পরে আচমকাই বেঁকে বসেন পনির।

এদিকে পনিরের সামনে সবচেয়ে বড় সুযোগ ছিল সুপ্রিম কোর্টে চলা আয়ের সঙ্গে সঙ্গতিহীন মামলায় শশীকলার শাস্তির সম্ভাবনা। হলও সেটাই। ফলে আপাতদৃষ্টিতে পনিরের রাস্তা খুলে গেলেও জেলে যাওয়ার আগে তুরুপের তাসটি খেলে দেন শশীকলা।

পনিরকে দলের প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করে ঘোষণা করেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলাবেন পালানিস্বামী। যিনি শশীকলা ঘনিষ্ঠ বলে আগে থেকেই পরিচিত।

পালানির দাবি এডিএমকের ১৩৪ জন বিধায়কের মধ্যে ১২৪ জনের সমর্থন তাঁর দিকে রয়েছে। ফলে নিজের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে তাঁর অসুবিধা হবে না। তবে পনিরসেলভমও ছাড়ার পাত্র নন। শশীকলার সঙ্গে তাঁর লড়াই চলবে বলে এদিন সাফ জানিয়েছেন পনির।

News Desk

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026